ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রিয়ালকে হালি দিয়ে জাভি বলছেন ‘আরও গোল দিতে পারতাম’


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৩-২০২২ দুপুর ১:১৭

নিজের পুরোনো ক্লাব বার্সেলোনার দায়িত্ব নিয়েছেন মোটে সাড়ে মাস ধরে। এর মধ্যেই যেনো আমূল বদলে দিয়েছেন দলকে। মৌসুমের শুরুতে যেখানে খাবি খাচ্ছিল বার্সা, সেখানে জাভি হার্নান্দেজের অধীনে রিয়াল মাদ্রিদের মতো দলকে তাদেরই মাঠে হালি গোল দিলো তারা।

এ নিয়ে টানা ১২ ম্যাচ অপরাজিত রইলো জাভির বার্সেলোনা। এই ১২ ম্যাচে জয়টি নয়টিতে। যার মধ্যে ছয় ম্যাচে প্রতিপক্ষের জালে ৪ গোল তথা হালিপূরণ করেছে কাতালান ক্লাবটি। সবশেষ রিয়ালকে হালি দিয়ে জাভি জানালেন, আরও গোল দিতে পারতো তার দল।

রিয়ালের বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় পেলেও, গোটা তিনেক বড় সুযোগও হাতছাড়া করেছে বার্সেলোনা। ম্যাচ শেষে সেদিকেই ইঙ্গিত করে জাভি বলেন, ‘আজকে আমরা একটি দারুণ ম্যাচ খেলেছি। আমরা আরও গোল করতে পারতাম। যাই হোক, আজকে উপভোগ করার দিন।’

বার্সেলোনার মাত্র তৃতীয় কোচ হিসেবে এল ক্লাসিকোতে প্রথম ম্যাচে ৪ গোল করে জয়ের দেখা পেলেন জাভি। এর আগে সবশেষ ১৯৫৯ সালে হেলেইনো হেরেরা নিজের প্রথম এল ক্লাসিকো জিতেছিলেন ৪-০ গোলে। আর ১৯৫১ সালে ফার্ডিনান্ড ডাউসিকের জয়ের ব্যবধান ছিল ৭-২ গোলের।

শুধু তাই নয়; রোনাল্ড কোম্যান, কিকে সেতিয়েন ও আর্নেস্ত ভালভার্দের অধীনে লা লিগায় শেষ পাঁচ এল ক্লাসিকোতে মাত্র তিন গোল করতে পেরেছিল বার্সেলোনা। এবার জাভির অধীনে প্রথম ম্যাচেই লস ব্লাঙ্কোদের হালি খাওয়ালো কাতালান ক্লাবটি।

ম্যাচ শেষে জাভি বলেন, ‘আমরা জানতাম তাদের বিপক্ষে কীভাবে খেলতে হবে, আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম। আমরা জানতাম কীভাবে তাদের আক্রমণ করতে হবে। তারা শেষ ২০ মিনিটে আক্রমণ করেছে। তবে আপনি ৪ গোলে এগিয়ে থাকলে এমন হতেই পারে।’

২০০৮-০৯ মৌসুমের লা লিগায় রিয়ালের ঘরের মাঠের এল ক্লাসিকোতে ৬-২ গোলের বড় ব্যবধানে জিতেছিল বার্সেলোনা। সেই ম্যাচে জোড়া গোল করেন থিয়েরি অঁরি ও লিওনেল মেসি আর এসিস্টের হ্যাটট্রিক করেন মিডফিল্ডার জাভি।

এবারের জয়টি সেই ৬-২ গোলের জেতার মতো কি না জিজ্ঞেস করা হলে জাভি বলেন, ‘আপনি কি সেই ৬-২ গোলের জয়ের সঙ্গে মেলাতে চাচ্ছেন? হ্যাঁ! আজকের (রোববার) এটি সেই ম্যাচের মতোই। আমি ছেলেদের নিয়ে গর্বিত।’

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে