বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধু প্রতিশ্রুত মথুরাপুর থানা বাস্তবায়নের দাবি
কুষ্টিয়া জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বঙ্গবন্ধু ঘোষিত দৌলতপুর উপজেলার মথুরাপুর থানা প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। আজ সোমবার (২১ মার্চ) কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। সার্বিক বিষয় উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার।
বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খান, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।
উল্লেখ্য, ১৯৭৪ সালে তৎকালীন দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খানকে মথুরাপুর হাটে প্রকাশ্যে গুলি করে হত্যা করে নকশাল বাহিনী। বিষয়টি ওই সময়কার সংসদ সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাড. আজিজুর রহমান আককাস মহান সংসদে উত্থাপন করলে বঙ্গবন্ধু তাৎক্ষণিকভাবে মথুরাপুরে পুলিশ ফাঁড়ি স্থাপন করেন এবং থানা প্রতিষ্ঠার ঘোষণা দেন। মথুরাপুর পুলিশ ফাঁড়ি স্থাপনের পর থানা প্রতিষ্ঠার কার্যক্রম চলতে থাকে। এরমধ্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখল করে মথুরাপুর পুলিশ ফাঁড়ি উচ্ছেদ করেন।
বর্তমানে বঙ্গবন্ধুকন্যা জাতির পিতা প্রতিশ্রুত মথুরাপুর থানা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিশ্রুতি পূরণ, জাতির পিতা ঘোষিত মথুরাপুর থানা বাস্তবায়ন বর্তমান সরকারের জেলা প্রশাসন ও জেলা পুলিশের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করেন সর্বস্তরের মানুষ।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
Link Copied