ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

৬৩ বলে সেঞ্চুরি শামীম পাটোয়ারীর


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৩-২০২২ দুপুর ২:১২

মাত্র ১৫ রানের ইনিংস খেলে অখ্যাত স্পিনার শরিফুল্লাহর বলে বোল্ড হয়ে এবারের প্রিমিয়ার লিগ শুরু করেছিলেন মারকুটে ব্যাটার হিসেবে পরিচিতি পাওয়া শামীম পাটোয়ারী। সেদিন ব্যর্থ হলেও, দ্বিতীয় ম্যাচেই ঝড় তুললেন ২১ বছর বয়সী এ তরুণ।

সাভারের বিকেএসপিতে তিন নম্বর মাঠে সিটি ক্লাবের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেছেন শামীম। সঙ্গে জাকের আলি অনিকের দারুণ ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৯ রানের বিশাল সংগ্রহ পেয়েছে আবাহনী লিমিটেড।

মুনিম শাহরিয়ার ১০ বলে ৩ রানে আউট হওয়ার পর নাইম শেখ ৫১ বলে ৩৭ ও তৌহিদ হৃদয় ৭১ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। এরপর নাজিবউল্লাহ জাদরান (১৫ বলে ১২) ও মোসাদ্দেক হোসেন সৈকত (২৮ বলে ২৪) অল্পেই সাজঘরে ফিরে যান।

ফলে মাত্র ১৩৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে আবাহনী। সেখান থেকে ষষ্ঠ উইকেটে মাত্র ২০.৩ ওভারে ১৭১ রানের বিশাল জুটি গড়েন শামীম পাটোয়ারী ও জাকের আলি অনিক। লিস্ট এ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন শামীম, জাকের পেয়েছেন ফিফটির দেখা।

ব্যক্তিগত পঞ্চাশে পৌঁছতে ৪১ বল খেলেন শামীম। সেখান থেকে পরের পঞ্চাশ করেন মাত্র ২২ বলে, ৬৩ বলে ১৩ চার ও ৩ ছয়ের মারে সেঞ্চুরি করেন তিনি। শেষ পর্যন্ত ১৩ চার ও ৪ ছয়ের মারে ৬৬ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন তিনি। জাকের ৫৯ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন।

লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড মাশরাফি বিন মর্তুজার দখলে। ২০১৬ সালের প্রিমিয়ার লিগে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

দিনের অন্য ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে সেঞ্চুরির দেখা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার রাকিবুল হাসান। তার ব্যাট থেকে এসেছে ১২৫ বলে ১২১ রানের ইনিংস। টানা তৃতীয় ম্যাচে নার্ভাস নাইন্টিতে আউট হয়েছেন নাইম ইসলাম। আজ তিনি করেছেন ৯১ রান।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে