ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের গায়েবী মামলায় নিঃস্ব ব্যবসায়ীর পরিবার!


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২১-৩-২০২২ দুপুর ৩:৪২

চট্টগ্রামের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী নজরুল ইসলাম অভির বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি চক্র একের এক গায়েবী মামলার শিকার হয়ে হয়রানিতে নিঃস্ব হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। একাধিক মামলা এবং ঘটনার তথ্য ভুয়া ও মিথ্যা প্রমানিত হওয়ায় আদালত থেকে নির্দোষ প্রমানিত হওয়ায় বেকসুর খালাসও পেয়েছেন। একটি চক্র পরিকল্পিতভাবে ব্যবসায়াকি বিরোধের জের ধরে এসব মামলার কারনো ব্যবসায়ী নজরুল ইসলাম অভি ও তার পরিবার ব্যবসার পুঁজি হারিয়ে পথে বসে যাওয়ার অবস্থা প্রায় নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন করেছে বলে সাংবাদিকের কাছে লিখিত অভিযোগ করে সংবাদ সম্মেলন করে জানান।   
জানা গেছে, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা কেরানিহাটের এক ব্যবসায়ী নজরুল ইসলাম অভি রবিবার নগরীর বহদ্দারহাটস্থ একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন ডাকেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, তাঁর বাবা আলহাজ্ব বেলাল আহমদ সওদাগর চট্টগ্রামের কেরানিহাটের স্বনামধন্য ব্যবসায়ী ও একজন সমাজসেবক। সড়ক দুর্ঘটনায় তাঁর একটি পা সম্পূর্ণ পঙ্গু এবং স্ট্রেকচারে ভর করে চলাফেরা করতে হয়। সাতকানিয়ার কেরানিহাট হাজী বেলাল টাওয়ারের নীচ তলায় অবস্থিত জিলানী ট্রেডার্সের একজন পরিচালক দীর্ঘদিন ব্যবসা পরিচালনার পাশাপাশি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্র পত্রিকায় উপ সম্পাদকীয় বিভাগে লেখালেখি করে আসছে। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মোহাম্মদ নজরুল ইসলাম অভি বলেন, ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামাজিক কর্মকান্ডে তাঁর সফলতা এবং সুনাম সুখ্যাতি  দেখে আশেপাশের অনেকেই ঈর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে উঠে পড়ে লাগে এবং ব্যবসায়িক উন্নতি বাধাগ্রস্থ করতে এবং সামাজিকভাবে  হেয় প্রতিপন্ন করতে তাঁর বিরুদ্ধে মানহানিকর অভিযোগ মাদক-ইয়াবার সংশ্লিষ্টতার অভিযোগ এনে ব্যাপক অপপ্রচারের পাশাপাশি সাতকানিয়াসহ বিভিন্ন থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। সমাজিকভাবে এবং প্রশাসনের কাছে হেয় করতে এসব করা হচ্ছে। মিথ্যা ও হয়রানি মামলা প্রমান হিসেবে রাজধানীর ঢাকার বংশাল থানায় দায়েরকৃত মিথ্যা মামলায় কোন প্রমাণ না পেয়ে গত ২০২০ সালে তাঁকে বেকসুর খালাস পান। ষড়যন্ত্রের ধারাবাহিকতার অংশ হিসেবে গত ৮ মার্চ সাতকানিয়া থানায় একটি মামলা হয়। ঘটনার তারিখ ও সময়ে ঢাকায় অবস্থানের বিষয়টি তদন্ত কর্মকর্তার কাছে যাবতীয় ডকুমেন্ট দেয়া হয়েছে। ঢাকার সাভার, কক্সবাজার পেকুয়াসহ বিভিন্ন থানা একেরপর এক গায়েবী মামলা দায়ের করে হয়রানির মাধ্যমে তাঁর জীবনকে দুর্বিসহ করে তোলা হয়েছে বলে দাবি মোহাম্মদ নজরুল ইসলাম অভির। মিথ্যা ও হয়রানিরমূলক মামলা দিয়ে যারা প্রশাসনকে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য স্বরাস্ট্র মন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।

 

 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী