ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

তাসকিনকে আইপিএল খেলার অনুমতি দেয়নি বিসিবি


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৩-২০২২ দুপুর ৪:১১

প্রস্তাবটা এসেছিল হঠাৎ করেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল লখনউ সুপার জায়ান্টের পক্ষ থেকে তাসকিনকে নেওয়ার আগ্রহ জানানো হয়। কিন্তু তাকে আইপিএল খেলার অনুমতি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ (সোমবার) সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন বোর্ডের ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

রাজধানীর বনানীতে সংবাদমাধ্যমকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তাসকিন তাদের জানিয়ে দিয়েছে সে খেলবে না, যেতে পারছে না। সে দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের হয়ে খেলবে।’

তাসকিনকে ছাড়পত্র না দেওয়ার ব্যাখ্যায় জালাল ইউনুস বলেন, ‘আপনারা জানেন যে লখনউ দল তাকে চেয়েছিল। সেটা বিসিসিআই আমাদেরকে জানিয়েছিল। কিন্তু সামনে দক্ষিণ আফ্রিকায় আমাদের দুটো টেস্ট আছে একটা ওয়ানডে আছে, তো আমরা চাইব না যে এই সিরিজ বাদ দিয়ে সে এখন আইপিএলে যাক।’

সঙ্গে যোগ করেন ক্রিকেট পরিচালনা।বিভাগের চেয়ারম্যান, ‘জাতীয় দলের দায়বদ্ধতা অবশ্যই এক নম্বর। এর সাথে কোন কিছুর কম্পেয়ার হয় না। সুতরাং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তাকে বলেছি, এই সিরিজটা চালিয়ে যেতে। এবং সে এই সিরিজটা চালিয়ে যাবে।’

তাসকিন আহমেদ বর্তমানে আছেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে বাংলাদেশ দলের হয়ে ওয়ানডে সিরিজ খেলছেন তিনি। লখনউ চাচ্ছে এই সিরিজ শেষেই তাসকিনকে পেতে। সেক্ষেত্রে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে না ডানহাতি পেসারের।

আইপিএলের এই দল থেকে এও বলা হয়েছে যে, তাসকিনকে ছাড়পত্র দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত আজকের (সোমবার) মধ্যেই তাদের জানানোর জন্য বলা হয়। এবার মেগা নিলামে ইংল্যান্ডের পেসার মার্ক উডকে দলে নিয়েছিল লখনউ। তবে আইপিএল শুরুর আগেই ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন এই ইংলিশ ক্রিকেটার। তার পরিবর্তেই তাসকিনকে দলে নিতে চায় লখনউ।  

নিলাম থেকে আগেই দল পেয়েছেন বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমান। এবার দিল্লি ক্যাপিটালসে নাম লিখিয়েছেন বাঁহাতি কাটার স্পেশালিস্ট।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে