ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

গাছায় পারিবারিক কলোহে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২১-৩-২০২২ দুপুর ৪:৩৪

 গাজীপুরে মোঃ মফিজ (৫৫) নামে এক ব্যাক্তি পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার পর বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পালিয়েছে বলে অভিযোগ করছে নিহতের স্বজনরা। রোববার রাতে মহানগরীর বোর্ড বাজারের পূর্ব কলমেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।নিহতেরা হলেন—মফিজের স্ত্রী রহিমা (৪০) ও ছেলে রোকন (১৯)। 
অভিযুক্ত ঘাতক রিক্সা চালক মো. মফিজ টাঙ্গাইলের মধুপুর উপজেলার মৃত আজাহার আলীর বড় ছেলে। তিনি দীর্ঘদিন যাবত স্ত্রী-সন্তান নিয়ে মহানগরীর বোর্ড বাজার পূর্ব কলম্বেশর এলাকার নাছিরের ভাড়া বাসায় থাকতেন। মফিজ ও স্ত্রী রহিমা উভয়ের দ্বিতীয় বিয়ে ছিল এবং নিহত রোকন রহিমার ১ম ঘরের সন্তান ছিল।
নিহত রহিমার স্বজনেরা জানায়, কয়েক দিন ধরে রাতে মফিজ ও রহিমা’র মধ্যে কথা-কাটাকাটি হতো। বিভিন্ন সময় রহিমাকে মারধরও করতেন মফিজ। রোববার সন্ধ্যা ৭টার দিকে মফিজ বাসায় আসে। পরে সবাই ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে মফিজ তাঁর স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। পরে বড় ছেলে রোকন ঘুম থেকে উঠলে তাঁকেও কুপিয়ে হত্যা করে মফিজ। স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা করে ঘরের বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায় ঘাতক মফিজ। 
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরবর্তীতে সেখান থেকে স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় অভিযুক্ত স্বামী মফিজকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। 

এমএসএম / এমএসএম

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’