হঠাৎ সিদ্ধান্ত বদল, রাতেই দেশে ফিরছেন সাকিব
কিছুক্ষণ আগেই অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, সাকিব আল হাসান দেশে ফিরছেন না। অন্তত তৃতীয় ওয়ানডে খেলার কথা তার। যদিও ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, পরিস্থিতি খারাপ হলে ফিরতে পারেন দেশে।
হলো সেটিই, হঠাৎ সিদ্ধান্ত হয়েছে সাকিব আল হাসানের দেশে ফেরার। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দক্ষিণ আফ্রিকা থেকে দেশের বিমান ধরবেন তিনি। নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন সাকিব আল হাসানের মা শিরিন আক্তার। সঙ্গে ছেলে আইজাহ আল হাসান ও ছোট মেয়ে ইরাম হাসান নিউমোনিয়াতে আক্রান্ত। তারাও ভর্তি আছেন দাদির সঙ্গে। অন্যদিকে বড় মেয়ে আলাইনা হাসান অব্রি ঠাণ্ডা-জ্বরে ভুগছেন। সবমিলিয়ে পারিবারিকভাবে বেশ সংকটের মুহূর্ত পার করছেন টাইগার অলরাউন্ডার।
সাকিবের শ্বাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। সাকিবের মা হার্টের রোগী। নিয়মিত রুটিন চিকিৎসা চললেও অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকেও হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক।
সাকিবের স্ত্রী-সন্তান অবশ্য বাংলাদেশে থাকেন না। ছুটিতে ঘুরতে এসেছেন তারা। আলাইনা হাসান অব্রি এর আগে দেশে আসলেও বাকি দুই সন্তান এবারই প্রথম এসেছে বাংলাদেশে। ফেব্রুয়ারিতে শেষ হওয়া বিপিএলের সময় দেশে আসেন সাকিবের স্ত্রী-সন্তানরা।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!