কমলগঞ্জে ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানো চেষ্টার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার
মৌলভীবাজারের কমলগঞ্জে আদমপুরের মধ্যভাগ বাজারে ইয়াবা দিয়ে নিরিহ ফার্মেসী ব্যবসায়ী স্বপন কুমার সিংহকে ফাঁসানোর চেষ্টার ঘটনায় কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম ও কনষ্টেবল আফসার উদ্দিনকে প্রত্যাহার করে মৌলভীবাজার পুলিশ লাইনে সংযুক্তি করা হয়েছে। রোববার রাতে পুলিশ সুপারের কার্যালয় হতে এ দুইজনকে ক্লোজডর নির্দেশ জারী করা হয়। ক্লোজডকৃত দুই পুলিশ সদস্য সোমবার সকালে মৌলভীবাজার পুলিশ লাইনে যোগদান করেছেন বলে জানা গেছে। কমলগঞ্জ থানার ওসি দুই পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ,কমলগঞ্জের মধ্যভাগ বাজারের নিউ মেডিসিন কর্নারের মালিক স্বপন কুমার সিংহ ইয়াবা বিক্রি করেন এমন অভিযোগে শনিবার রাতে তার ফার্মেসীতে তল্লাশিতে যান কমলগঞ্জ থানার এসআই হারুন অর রশীদ চৌধুরী, সিরাজুল ইসলাম সিরাজ ও কনস্টেবল আফসার উদ্দীন। এ সময় নিরীহ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ তুলে বাজারের ব্যবসায়ী সহ স্থানীয় ক্ষুব্ধ জনতা ওই তিন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখেন। প্রায় আধাঘণ্টা অবরুদ্ধ থাকার পর তথ্যগত ভুলের কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা'র দায় স্বীকার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন ওই তিন পুলিশ সদস্য। রাতেই এ ঘটনার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এলাকাবাসী নিরিহ ব্যবসায়ীকে হয়রানির ঘটনা তদন্ত করে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ইয়াবা দিয়ে নিরিহ ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টাকালে উত্তেজিত স্থানীয় জনতা তিন পুলিশ সদস্যকে অবরোধ করে রাখার সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশ এবং ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের উধ্বর্তন পর্যায়ে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশের এমন কান্ডের বিষয়টি এলাকায় আলোচিত হলে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয় হতে রোববার বিকালে ঘটনাটি খতিয়ে দেখা হয়। ঘটনার সাথে সম্পৃক্ততার সত্যতা পাওয়ায় ঘটনাস্থলে থাকা ৩ পুলিশ সদস্য মধ্যে এসআই সিরাজুল ইসলাম ও কনষ্টেবল আফসার উদ্দীনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করেন পুলিশ সুপার। সোমবার সকালে থানা থেকে ওই দুই পুলিশ সদস্যকে মৌলভীবাজার পুলিশ লাইনে সংযুক্তির আদেশ দেয়া হয়। রোববার রাতে ক্লোজডকৃত দুই পুলিশ সদস্য সোমবার সকালেই মৌলভীবাজার পুলিশ লাইনে যোগদান করেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied