সিদ্ধান্ত পরিবর্তন, সাকিব আসছেন না, খেলবেন তৃতীয় ওয়ানডে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের উদ্বৃতি দিয়ে আজ বিকেল ৫টা নাগাদ সংবাদ পরিবেশ করা হয়েছে যে, পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে দেশে ফিরে আসছেন সাকিব।
কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট জানিয়েছে ভিন্ন খবর। বাংলাদেশ দলের টিম লিডার, বিসিবির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, না সাকিব দেশে ফিরছেন না। সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। তিনি দলের সঙ্গে থাকবেন এবং তৃতীয় ওয়ানডেও খেলবেন।
এ বিষয়ে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত খালেদ মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সাকিবের পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা এখন ভালোর দিকে আছে। এ কারণে দেশে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছে সে।
সুজনের কাছে জানতে চাওয়া হয়, দেশে যে ক্রিকেট অপস চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, সাকিব দেশে ফিরছেন আজ রাতেই? সুজন বলেন, ‘জালাল ভাই ঠিকই বলেছেন। তার দেশে ফেরার সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। সেভাবেই তিনি মিডিয়ার কাছে বলেছেন। তবে পরে সাকিব জেনেছে, আপাতত হাসপাতালে ভর্তি তার পরিবারের সদস্যদের অবস্থা স্থিতিশীল রয়েছে। এ কারণে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।’
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!