নারী ক্রিকেট বিশ্বকাপ
ভারতকে হারাতে বাংলাদেশের প্রয়োজন ২৩০ রান
নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে গিয়ে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজকেও প্রায় হারিয়েই দিয়েছিল। মাত্র ৪ রানের জন্য হয়নি। এবার সামনে ভারত। তবে ভারতকে হারাতে হলে কঠিন লক্ষ্যই পাড়ি দিতে হবে বাংলাদেশের মেয়েদের। হ্যামিল্টনে ৭ উইকেটে ২২৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে মিথালি রাজের দল। অর্থাৎ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৩০ রান।
সেডন পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শেফালি ভার্মার ৪২ বলে ৪২ রানের ইনিংসের পরও অবশ্য একটা সময় ১০৮ রানের মধ্যে ভারতের ৪ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা।
কিন্তু ইয়াসতিকা ভাটিয়ার ফিফটি (৮০ বলে ৫০) আর শেষদিকে পুজা ভেস্তাকার (৩৩ বলে অপরাজিত ৩০) ও স্নেহা রানাদের (২৩ বলে ২৭) ব্যাটিংয়ে ভারতকে কম রানে আটকে রাখতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল রিতু মনি। ৩৭ রানে ৩টি উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার। ৪২ রানে ২ উইকেট নেন নাহিদা আক্তার।
জামান / জামান
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!