ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

জিসিসি কাউন্সিলর নুরুল ইসলামের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিস


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২২-৩-২০২২ দুপুর ১১:৪৮

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল ইসলাম নুরুর সম্পদের হিসাব চেয়ে নোটিস পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৬ মার্চ দুদক পরিচালক মো. আকতার হোসেন আজাদ স্বাক্ষরিত নোটিসটি কাউন্সিলর নুরুল ইসলাম নুরুকে পাঠানো হয়। এ বিষয়ে দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকা সংবাদ প্রকাশের পর বিষয়টি মুহূর্তেই পাঠকদের দৃষ্টিতে আসে এবং গাজীপুরে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

দুর্নীতি দমন কমিশনের পাঠানো নোটিসে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে, নুরুল ইসলাম জ্ঞাত আয়বহির্ভূত নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ-সম্পত্তির মালিক হয়েছেন। এছাড়াও নুরুল ইসলাম ও তার স্ত্রীর ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব বিবরণী পেশ করতে বলা হয়েছে। একই সঙ্গে দায়-দেনা, আয়ের উৎস ও সেসব অর্জনের বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে। নোটিসপ্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে কমিশনের প্রধান কার্যালয়ে হিসাব বিবরণী জমা দিতে বলা হয়েছে। দুদক আইন-২০০৪-এর ২৬(১) ধারায় কাউন্সিলর নুরুল ইসলাম ও তার পোষ্যদের সম্পদের হিসাব চেয়েছে দুদক।

নোটিসে আরো বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করা হলে দুদক আইনের ২৬(২) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল ইসলাম নুরুর কাছে জানতে চাইলে তিনি জানান, দুদক আমার সম্পদের হিসাব চাইলে সেটা তো অনেক ভালো বিষয়। আমি হিসাব দিতে প্রস্তুত আছি। তবে আমি এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোনো চিঠি পাইনি। দুদক চাইলে আমি সম্পদের হিসাব দেব। 

এমএসএম / জামান

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’