ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রোনালদোকে চাইলেও প্রতিদিন পেছনে ফেলা যায় না


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৩-২০২২ দুপুর ১১:৫৬

দারুণ একটা মৌসুম কাটিয়েছিলেন রোমেলো লুকাকো। ২৪ গোলের সঙ্গে করেছিলেন ১১ অ্যাসিস্ট। তার দল ইন্টার মিলানও জিতেছিল সিরি আর শিরোপা। দুর্দান্ত মৌসুম কাটানো লুকাকো জিতেছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। পেছনে ফেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। 

খেলোয়াড়দের ভোটে মূলত দেওয়া হয় সিরি আর সেরা খেলোয়াড়ের পুরস্কার। তখন জুভেন্তাসে ছিলেন রোনালদো, লুকাকো ইন্টারে। এখন দুজনেই খেলছেন প্রিমিয়ার লিগে। লুকাকো বলছেন, রোনালদোকে পেছনে ফেলে পুরস্কার জেতা তার জন্য সম্মানের। 

তিনি বলেছেন, ‘ক্লাব সবসময় আমাদের সমর্থন দিয়েছে আর সমর্থকরাও, যাদের আমি কৃতজ্ঞতা জানাতে চাই। ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলা প্রতিদিন ঘটার মতো ব্যাপার না। আমার জন্য, ফুটবল ইতিহাসের সেরা তিন খেলোয়াড়ের একজন সে। রোনালদো আমাকে অন্য একটা পর্যায়ে নিয়ে গেছে কারণ সে দারুণ কিছু করেছে।’

‘আমি খুশি গত মৌসুমে সিরি আর সেরা একাদশে জায়গা পাওয়ায়। যারা আমাকে ভোট দিয়েছেন, আমার দল যারা খুব সাহায্য করেছে, কোচ, সাপোর্ট স্টাফ সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এটা দলীয় অর্জন আর সেরা একাদশে থাকতে পারাটা সম্মানের।’

মৌসুম শেষেই অবশ্য ইন্টার মিলান ছেড়ে আসেন লুকাকো। যোগ দেন নিজের পুরোনো ক্লাব চেলসিতে। এখানে অবশ্য সময়টা ভালো কাটছে না তার। তবে গত মৌসুমের সুখস্মৃতি ভুলেননি বেলজিয়ান তারকা। তিনি বলছেন, দলের সমর্থন ছাড়া সম্ভব হতো না কিছুই।

লুকাকো বলেন, ‘অল্প বয়স থেকে সিরি আতে খেলা আমার স্বপ্ন আর এটা অর্জন করতে আমি সবকিছু করেছি। এটা করতে পেরে আমি সন্তুষ্ট। মৌসুমের সেরা খেলোয়াড় হতে পারা সম্মানের। এটা এমন কিছু যা দলের সমর্থন ছাড়া সম্ভব হতো না। তারা আমাকে দারুণ কিছু উপলব্ধি করতে সাহায্য করেছে। আমরা একসঙ্গে জিতে অনেক উন্নতি করেছি।’

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে