৮ বছরে প্রথম জিম্বাবুইয়ান ক্রিকেটার হিসেবে আইপিএলে মুজারাবানি
প্রস্তাবটা প্রথমে এসেছিল বাংলাদেশে। মার্ক উডের বিকল্প হিসেবে তাসকিন আহমেদকে দলে নিতে চেয়েছিল লখনউ সুপার জায়ান্ট। কিন্তু বিসিবি থেকে তাকে না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাতেই কপাল খুলেছে ব্লেসিং মুজারাবানির।
৮ বছর পর কোনো জিম্বাবুইয়ান ক্রিকেটার হিসেবে আইপিএলে সুযোগ পেতে যাচ্ছেন তিনি। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। উডের বিকল্প না হলেও লখনউ দলের সঙ্গে তার থাকাটা অবশ্য নিশ্চিত। এর আগে সর্বশেষ ব্রেন্ডন টেইলর জিম্বাবুইয়ান ক্রিকেটার হিসেবে খেলেছিলেন আইপিএলে।
জিম্বাবুয়েতে ভারতীয় অ্যাম্বেসেডার টুইটারে নিশ্চিত করেছে সেটি। অ্যাম্বেসেডার নিজে দেখা করেছেন মুজারাবানির সঙ্গে। টুইটে নিশ্চিত করা হয়েছে শিগগিরই ভারতের যাচ্ছেন মুজারাবানি। আর সেটা আইপিএলের দল লখনউতে যোগ দিতেই।
জিম্বাবুয়ের হয়ে এখন পর্যন্ত ৬ টেস্ট খেলেছেন মুজারাবানি। ৩০টি আন্তর্জাতিক ওয়ানডে আর ২১ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচেও মাঠে নেমেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি তে ৭.৯৯ ইকোনমি রেটে তার উইকেট সংখ্যা ২৫। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০ ম্যাচে ৪৪ উইকেট তার।
কয়েক দিন আগে পিএসএলে মুলতান সুলতান্সের হয়ে চার ম্যাচ খেলে ৮.০৬ ইকোনমি রেটে পাঁচ উইকেট নেন মুজারাবানি। পেশওয়ার জালমির বিপক্ষে ১৮ রানে ৩ উইকেট ছিল তার সেরা বোলিং ফিগার।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ