উল্লাপাড়ায় দিগন্তজোড়া সবুজ মাঠে কৃষকের স্বপ্ন
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ফসলের মাঠ দেখে মন জুড়িয়ে যায় এখন। মাঠের পরে মাঠ, যে দিকেই তাকাই সব দিকেই শুধু সবুজ আর সবুজে ভরা ফসলের মাঠ। কিছু থোকায় মাত্র বের হতে শুরু করেছে ধান আবার কিছু ধান গাছে মাত্র আসা শুরু করেছে ধান। কিছু কিছু স্থানে ধানের শীষ বের হয়ে দাঁড়িয়ে আছে সোজা হয়ে। এমন দৃশ্য এখন দেশের প্রতিটি মাঠে।
দিগন্তজোড়া ফসলের মাঠে সকাল হলেই দেখা মেলে কৃষকের ধানের জমিতে পানি দেওয়ার দৃশ্য। কৃষকরা ভোরে উঠে পানি দিতে যান মৌসুমের নিত্যদিনের সঙ্গী ধানক্ষেতে। ভালো ফলনের আশায় সকল কৃষকই এখন পরিচর্যা করছেন তাদের ফসলের ক্ষেত। রাত-দিন পরিশ্রম করে ফসল ঘরে তোলার পরই হাসি ফোটে কৃষকের মুখে। সামনেই আসতে চলেছে কালবৈশাখীর মাস। এ বছর বৃষ্টি কম হওয়ায় ধানের জমিতে পানি দিতে অনেক কষ্ট পোহাতে হয়েছে কৃষকদের।
দেশের বিভিন্ন এলাকাজুড়ে শত শত বিঘা ফসলি জমি যেন ছেয়ে গেছে সবুজে। দিগন্তজোড়া ফসলি জমি। যেদিকে তাকানো যায় শুধু সবুজ আর সবুজ। ধানের পাতার অপরূপ সৌন্দর্য আর এই অপরূপ সৌন্দর্যের দিকে তাকিয়ে স্বপ্ন দেখছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কৃষকেরা ।
তবে এই পরিশ্রম এক সময় রূপান্তরিত হবে লাভে আর কৃষক হবে লাভবান, ঘরে তুলবে সোনালি ফসল। পবিবার নিয়ে সঠিকভাবে দুবেলা দুমুঠো ভাত আর তাদের চাহিদা মেটানোর জন্য সোনালি ফসল ঘরে তোলার স্বপ্ন দেখছেন কৃষকরা। প্রতি বছরের তুলনায় এ বছর ধান কিক্রি করে অনেকটা আয় করতে পারবেন বলে আশা করছেন কৃষকরা।
এমএসএম / জামান
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা