কয়রায় ইউপি সচিবকে বেধড়ক পেটালেন চেয়ারম্যান
রাতে অফিস করতে অস্বীকৃতি জানানোয় ইউপি সচিব ইকবাল হোসেনকে বেধড়ক মারপিট করেছেন কয়রার মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ। মারপিটের ঘটনা ধামাচাপা দিতে সচিবকে দিয়ে মুচলেকাও লিখিয়ে নেয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন কয়রার সব সচিব ও হিসাবরক্ষক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিশেষ বিশ্বাস বলেন, সচিব ইকবাল হোসেন যদি অভিযোগ করেন তাহলে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব।
জানা গেছে, গতকাল সোমবার রাতে বাড়ি থেকে লোক পাঠিয়ে সচিবকে তুলে নিয়ে মারপিট করা হয়। আহত সচিবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও ইউপি সচিব ইকবাল হোসেন বলেন, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সপ্তাহের প্রায় প্রতিদিনই বিকেলে অফিসে আসেন এবং গভীর রাত পর্যন্ত অফিস করেন। এতে সেবাপ্রত্যাশীরা ভোগান্তির সম্মুখীন হন। সোমবার যথারীতি বিকেলে ইউপি কার্যালয়ে আসেন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ। কিন্তু বিকেল ৫ টা বেজে যাওয়ায় সচিব অফিস ত্যাগ করেন। চেয়ারম্যান তাকে অফিসে আসতে বললে তিনি ৫টার পর অফিস করতে পারবেন না বলে জানালে চেয়ারম্যানের লোকজন তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। সেখানে তাকে ৪ ঘণ্টা আটকে রেখে বেদম মারপিট করা হয়।
সচিবকে মারপিটের খবর চারদিকে ছড়িয়ে পড়লে কয়রা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস ও থানার ওসি রবিউল হোসেন ঘটনাস্থলে পৌছান। চেয়ারম্যান কৌশলে ইউএনওর মাধ্যমে সচিবের মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। এলাকাবাসী এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আহত সচিব ইকবল বলেন, আমাকে বাসা থেকে তুলে নিয়ে ইউপি কার্যালয়ের কক্ষে এনে আটকে রেখে মারপিট শুরু করে চেয়ারম্যান এবং আরো তিনজন । এমন মার আমি কখনো খাইনি। দীর্ঘ ৪ ঘণ্টা আমাকে মারপিট করে ওরা। ওদের পা ধরলেও আমাকে ছাড়েনি। এক সময় ইউএনও এসে আমার মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
ভুক্তভোগী সচিবের ডান হাত রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়েছে। বাম হাত ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। তাকে দেয়া হয়নি কোনো চিকিৎসা। একপর্যায়ে সচিবের মায়ের কাকুতি-মিনতির পর তাকে ছেড়ে দেয়া হলেও চাকরি যাওয়ার ভয় দেখিয়ে আইনের আশ্রয় নেয়া থেকে সচিবকে বিরত রেখেছে তারা।
তবে মারপিটের ঘটনা পুরোপুরি অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি বলেন, সচিবকে মারপিটের কোনো ঘটনা ঘটেনি। মারপিট করা হলে সে ইউএনও এবং ওসির কাছে লিখিত অভিযোগ দায়ের করত। সচিব গত মাসের ৭ তারিখে এখানে যোগদান করেছে। সে কোনোদিন রাতে অফিস করেনি। আমার বিরুদ্ধে একটা মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম বলেন, এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই। এমন ঘটনা কয়রার চেয়ারম্যানদের জন্য খুবই বিব্রতকর। একজন চেয়ারম্যানের ভুলের কারণে আজ খুলনা জেলার প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের সচিব এবং হিসাবরক্ষক তিন দিনের কর্মবিরতি দিয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম মহসিন রেজা বলেন, আমি ঘটনা শুনে সেখানে গিয়েছি। সচিব ইকবালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকেও জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, সচিব গত দিন আমাদের লিখিত দিয়েছে যে, তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে সে যদি অভিযোগ করে যে চেয়ারম্যান ও তার লোকজন তাকে মারপিট করেছে, তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এমএসএম / জামান
তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন
রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত
চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল
বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও
Link Copied