নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির স্মারকলিপি
চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, মরিচ, গুড়ো দুধ, শাক সবজিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে মঙ্গলবার দুপুর ১২টায় চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানপূর্বক সমাবেশে সভাপতির বক্তব্য আবু সুফিয়ান বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসসহ দফায় দফায় গ্যাস, পানি, বিদ্যুতের দাম বৃদ্ধিতে জনগণ চরম দুর্ভোগে। গাড়ীভাড়া, বাড়ীভাড়া সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষকে পথে বসিয়ে দিচ্ছে। টিসিবি থেকে পণ্য কেনার জন্য উপছে পড়া ভিড় প্রমাণ করে জনগণের অসহায়ত্ব। কিন্তু, জবাবদিহিতাহীন সরকারের কোন মাথা ব্যাথা নাই উল্টো জনগণের ন্যার্য্য দাবীর কর্মসূচীতে পুলিশী বাঁধা খুবই দুঃখজনক। স্মারকলিপি প্রদান এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এড. ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দীন, হুমায়ুন কবির আনচার, আবুল কালাম আবু, বাঁশখালী পৌরসভা বিএনপি’র আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া, জেলা বিএনপির সাবেক সহ-ক্রীড়া সম্পাদক শওকত ওসমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শহিদুল আলম শহিদ, মাহফুজুর রহমান আনিস, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দিল মোহাম্মদ মঞ্জু, সঞ্জয় চক্রবর্ত্তী, জামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক গাজী ফোরকান প্রমুখ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি