ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

সুজানগর উপজেলা আ’লীগের সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৩-২০২২ দুপুর ১১:২০

পাবনার সুজানগর পৌরসভার কর্মচারী ও সাবেক ছাত্রলীগ নেতা আল-আমিন হতার ঘটনাকে কেন্দ্র করে সুজানগরের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামিদের নাম প্রত্যাহার চেয়ে উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল ওহাবের সংবাদ সম্মেলনের পর এবার তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছেন নেতাকর্মীদের একাংশ। একই সঙ্গে সুজানগরের তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন নেতাকর্মীরা।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সমর্থক নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বিক্ষোভ শেষে পৌরসভার সামনে আব্দুল ওহাবের কুশপুত্তলিকা দাহ করেন নেতাকর্মীরা।

তাদের দাবি, আল-আমিন হত্যাকাণ্ডের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও শাহীনুজ্জামান শাহীনকে নিয়ে গত সোমবার (২১ মার্চ) উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল ওহাব পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অশালীন, মিথ্যাচার ও মানহানিকর বক্তব্য দিয়েছেন।

সুজানগরের রাজনীতিকে কুলষিত করার দায়ে উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল ওহাবকে অবাঞ্ছিত ঘোষণা করে নেতাকর্মীরা বলেন, আল-আমিন আওয়ামী পরিবারের সন্তান। তাকে হত্যার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করলে তার পরিণতি ভালো হবে না।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- সুজানগর পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক রবিউল হক টুটুল, যুব ও ক্রীড়া সম্পাদক সরদার আব্দুর রউফ, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপ-দফতর সম্পাদক রেজা মণ্ডল, ইউনুস আলী বাদশা, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি ছাত্রলীগ নেতা এসএম সোহাগ প্রমুখ।

এমএসএম / জামান

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস

ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস

নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা

খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি