পটিয়ায় আগুনে পুড়ে ঘর ছাই
চট্টগ্রামের পটিয়ায় আগুনে পুড়ে একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে দুইটি ছাগল, দুইটি গরু, স্বর্নালাংকার ও নগদ টাকা সহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (২১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কেলিশহর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ছবি চৌধুরী বাড়িতে এই দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় আধাঁ ঘন্টা চেষ্টা করে আগুন নেভায়। ততক্ষনে ছবি চৌধুরীর বাড়ি আগুনে পুড়ে যায়। স্থানীয় সাবেক ইউপি সদস্য নিখিল দে জানান, ছবি চৌধুরীর প্রার্থনা ঘর থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমাদের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রার্থনা ঘর থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫ লক্ষ টাকা মত হতে পারে। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ডাক্তার তিমির বরণ চৌধুরী, আসন্ন কেলিশহর আর্বান-কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদপার্থী সাংবাদিক তাপস দে আকাশ, বিজন দে মুন্না, শুভ দাশ। এসময় তাঁরা ক্ষতিগস্থ পরিবারকে সমবেদনা জানান এবং সহায়তার আশ^াস প্রদান করেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান