আগামী জুনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতেই আগামী জুন মাসে সম্মেলন করার দিন তারিখ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের পরিচালনায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সিডিএ চেয়ারম্যান এম জহিরুল ইসলাম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, বদিউল আলম, এমএ রশীদ, নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মাহমুদ শমসের, অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মোহাম্মদ হোসেন, হাজী জহুর আহমদ, মাহবুবুল হক মিয়া প্রমুখ। ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, আবদুল আহাদ, জোবায়রা নার্গিস খান, ডা. ফয়সল ইকবাল চৌধুরী, মোহাম্মদ শহীদুল আলমসহ কার্যনির্বাহী কমিটি সদস্য, উপদেষ্টামন্ডলীর সদস্য, ১৫ থানা ও ৪৩ সাংগঠনিক ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়করা। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আগামি অক্টোবর মাসে জাতীয় কাউন্সিলের আগে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সম্মেলনের জন্য আমরা প্রস্তুত আছি। কেন্দ্র থেকে লিখিত নির্দেশ পেলে ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ে সম্মেলন করে নতুন কমিটি গঠনের প্রস্তুতি শুরু হবে। তিনি আরো বলেন, সম্মেলন এলে সুবিধাবাদী কিছু লোক পদ-পদবির জন্য মরিয়া হয়ে ওঠে। অথচ তারা দলের দুর্দিনে ছিলেন না। ক্ষমতার জন্য রীতি-নীতি ও শৃঙ্খলা ভঙ্গ করে পদ দখল করতে চান। আমি বেঁচে থাকতে এসব সুযোগ সন্ধানীদের পদে বসাবো না। সভায় জানানো হয়, আগামি রবিবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দুপুর আড়াইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি সমাবেশে প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এমপি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। সেখানে নেতারা ঠিক করবে কোন তারিখে সম্মেলন হবে।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত