উখিয়ায় সিনএজি-মিনিট্রাক সংঘর্ষে নিহত ৪ জনের পরিচয় মিলেছে
কক্সবাজারের উখিয়ায় সিএনজি অটোরিকসা ও মিনিট্রাকের (ডাম্পার) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। তৎক্ষণাৎ তাদের পরিচয় না মিললেও শেষে পরিচয় মিলেছে। তন্মধ্যে একজন হিন্দু রোহিঙ্গা এবং বাকিরা উখিয়ার স্থানীয় বাসিন্দা।
নিহত ৪ জনের মধ্যে রয়েছেন- উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ড জুম্মাপাড়া গ্রামের বাবুলের ছেলে মোহাম্মদ আমিন, রাজাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ড সিকদারবিল গ্রামের নুর আলমের ছেলে জিহান ও রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড হাঙ্গরঘোনা গ্রামের ছৈয়দ আলমের ছেলে নুরুল ইসলাম এবং সনাতন শর্মা নামের কুতুপালং হিন্দু ক্যাম্পের একজন হিন্দু রোহিঙ্গা। হতাহতদের সবাই অটোরিকশার যাত্রী ও চালক বলে জানা গেছে।
মঙ্গলবার (২২ মার্চ) রাত আনুমানিক ১০টা ৪৫ এর দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন টিভি টাওয়ারের ঢালুতে মর্মান্তিক এই দূর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়াস্থ শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ শেফায়েতুল ইসলাম জানিয়েছেন, “দূর্ঘটনায় পতিত সিএনজি (কক্সবাজার-থ নং ১১-৫৩২৯) কক্সবাজারের দিকে যাচ্ছিলো অন্যদিকে মিনিট্রাকটি টেকনাফমুখী ছিলো। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।”
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকটি দ্রুতগতিতে এগিয়ে আসছিল। অপর প্রান্তের সিএনজিটি রাস্তা ঢালু হওয়ার কারণে এবং অন্ধকার থাকায় ট্রাকের মুখোমুখি পড়ে যায়।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ মঞ্জুর মোরশেদ বলেন, ঘাতক ডাম্পার চালককে আটকের চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার পর থেকে থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪টি অবৈধ ডাম্পার আটক করেছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এমএসএম / জামান
মাদারীপুরে শুরু হলো ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব
মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত
৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা
বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন
গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক
লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা