সাকিবের সঙ্গে দেশে ফিরছেন আরও চার ক্রিকেটার
পারিবারিক জটিলতায় টালমাটাল সাকিব আল হাসান। দেশে মা ও তিন সন্তানসহ মোট পাঁচ স্বজন হাসপাতালে ভর্তি আছেন। এমন অবস্থায়ও খেলা চালিয়ে যাচ্ছেন সাকিব। দক্ষিণ আফ্রিকায় আজ (বুধবার) তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবেন টাইগার অলরাউন্ডার। এরপর আগামীকাল (বৃহস্পতিবার) দেশে ফেরার বিমান ধরবেন তিনি। একই দিন সাকিবের সঙ্গে ফিরবেন আরো চার ক্রিকেটার।
ওয়ানডে সিরিজ শেষে সর্বমোট পাঁচজন দক্ষিণ আফ্রিকা ছাড়বেন। তারা হলেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। সাকিব দুই ম্যাচ সিরিজের টেস্ট স্কোয়াডে থাকলেও বাকিরা সাদা পোশাকের ফরম্যাটে দলে নেই। এজন্য বৃহস্পতিবারই দেশে ফিরে আসছেন তারা। তবে মুস্তাফিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ভারত যাবেন নাকি আগে দেশে আসবেন সেই বিষয়টি এখনো পরিস্কার নয়।
দক্ষিণ আফ্রিকা থেকে নির্বাচক হাবিবুল বাশারসহ দলের একাধিক সদস্য বলেন, ‘সাকিব কাল ফিরে যাচ্ছেন। তার সঙ্গে ওয়ানডে দলের সদস্য যারা টেস্ট দলে নেই তারাও চলে যাবেন। তবে সবার এক ফ্লাইটে টিকিট পাওয়া যায়নি। ভিন্ন ভিন্ন ফ্লাইটে যাবেন তারা।’
সাকিব অবশ্য দেশে ফিরে পারিবারিক পরিস্থিতি বুঝে আবার দক্ষিণ আফ্রিকায় যেতে পারেন। সেক্ষেত্রে ৩১ মার্চ শুরু হতে যাওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। ঢাকায় সব ঠিক থাকলে ৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট শুরুর আগে সেখানে হাজির হবেন সাকিব।
অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন সাকিব আল হাসানের মা শিরিন আক্তার। সঙ্গে একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও ছোট মেয়ে ইরাম হাসান নিউমোনিয়াতে আক্রান্ত। তারাও ভর্তি আছেন দাদির সঙ্গে। অন্যদিকে বড় মেয়ে আলাইনা হাসান অব্রি ঠান্ডা-জ্বরে ভুগছেন। সব মিলিয়ে পারিবারিকভাবে বেশ সংকটময় মুহূর্ত পার করছেন টাইগার অলরাউন্ডার।
একই সঙ্গে সাকিবের শ্বাশুড়িও ক্যান্সারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!