টঙ্গীতে ছাত্রকে বলাৎকারের ঘটনায় শিক্ষক গ্রেফতার
গাজীপুরের টঙ্গীতে ১১ বছরের এক ছাত্রকে বলাৎকারের ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানাধীন মারকাজুল উম্মাহ আল ইসলামী বাংলাদেশ মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মাদ্রাসার শিক্ষক কর্তৃক হেফজখানার এক ছাত্রকে বলাৎকারের ঘটনার ছয় ঘণ্টার মধ্যে ডিএমপির আওতাধীন ফায়দাবাদ মধ্যপাড়া দক্ষিণখান এলাকায় অভিযান করে অভিযুক্ত আসামি আবদুর রহিমকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে টঙ্গী পশ্চিম থানার মামলা নং ২২, তারিখ ২১/০৩/২২, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩-এর ৯(১) রুজু করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমএসএম / জামান
বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার