ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

এবার আফগান মুজিবকেই বাংলাদেশের বানিয়ে দিলো আইসিসি!


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৩-২০২২ বিকাল ৫:৩৫

আইসিসির র‍্যাঙ্কিং প্রকাশের সময় ভুলের সংখ্যা যেন বাড়ছেই। কাকতালীয়ভাবে সেটা বাংলাদেশের খেলোয়াড়, নাম বা পতাকার সঙ্গেই যেন হচ্ছে বেশি। এর আগে র‍্যাঙ্কিংয়ের খবরে লিটন দাস, মেহেদি হাসান মিরাজের জাতীয়তাই দিয়েছিল বদলে। এরপর নিউজিল্যান্ডের নামের পাশে বাংলাদেশের পতাকা বসিয়ে দিয়েছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা। এবারের র‍্যাঙ্কিংয়েও এমন ভুলের দেখা মিলেছে। এবার আফগান স্পিনার মুজিব উর রহমানকে বানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশি!

আজ বুধবার র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেই তালিকা প্রকাশের সময় বিশাল এক ভুল করে বসেছে সংস্থাটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইসিসির সেই পোস্টে দেখা গেল, মুজিব উর রহমানের নামের পাশে জ্বলজ্বল করছে বাংলাদেশের পতাকা।

এ তো গেল কেবল ফেসবুকের ইনফোগ্রাফিক্স, চলতি মার্চের শুরুতে র‍্যাঙ্কিং হালনাগাদের বিবৃতিতেই এমন এক গুরুতর ভুল করে বসেছিল আইসিসি। লিটন দাসকে বানিয়ে দেওয়া হয়েছিল শ্রীলঙ্কান ব্যাটার। আর মেহেদি হাসান মিরাজকে বানিয়ে দেওয়া হয়েছিল রশিদ খানের সতীর্থ। এবার আফগান মুজিবকে বাংলাদেশি বানিয়ে তারই শোদবোধ আইসিসি করল কি-না কে জানে! 

আইসিসির ভুল অবশ্য সেবারই প্রথম নয়। এর আগে গত ১৬ জানুয়ারি অ্যাশেজ সিরিজ শেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হালনাগাদেও এমন এক ভুল করে বসেছিল আইসিসি। সেই তালিকায় নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের নামের পাশে পতাকায় ভজকট পাকিয়ে বসে। নিউজিল্যান্ডের নামের পাশে বাংলাদেশের পতাকা, বাংলাদেশের নামের পাশে ওয়েস্ট ইন্ডিজের পতাকা এবং ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে দেওয়া হয় নিউজিল্যান্ডের পতাকা।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে