ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শ্রীমঙ্গলে এক যুবককে ছুরিকাঘাত আটক চার আসামি


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ২৩-৩-২০২২ বিকাল ৬:০

শ্রীমঙ্গলে থানার পাশে ছুরিকাহত হয়েছেন আরাফাত হোসেন (৩৫) নামে এক যুবক। তাকে আশঙ্কাজনকভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে চারজনকে আটক করেছে।

আহত যুবক উপজেলার লাংলিয়াছড়া আনারস বাগান এলাকার আব্দুর রহমানের ছেলে আরাফাত হোসেন। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি সাংবাদিকদের ব্রিফ করেছেন।

প্রেস ব্রিফিংয়ে ওসি মো. শামীম অর রশীদ তালুকদার জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে আরাফাত হোসেন ও ডালিম দুই ভাই মোটরসাইকেলযোগে থানার পাশে জামে মসজিদের গলির দিকে যাচ্ছিলেন।এ সময় আব্দুর রউফ (৪২), বেলাল মিয়া (৩০), মো. বিল্লাল (৩২) ও রুমন মিয়া (৩৫) আরাফাতের মোটরসাইকেলের গতি রোধ করে তাকে চাকু দিয়ে পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে মাটিতে ফেলে দেন।

এমন সময় থানা থেকে তার চিৎকার শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে সিএনজি অটোরিকশাযোগে আহত আরাফাত হোসেনকে উপজেলা হাসপাতালে প্রেরণ করে।

পরে ধাওয়া করে উল্লিখিত চার আসামিকে ধরতে সক্ষম হন। ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

আটক চার আসামি উপজেলার উত্তরসুর এলাকার মহব্বত আলীর ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় ভিকটিমের ভাই জামাল হোসেন আটক চারজনসহ আরও দুজনকে আসামি করে থানায় মামলা করেছেন।

এ ব্যাপারে আসামিদের মামা মীর মো. রাজা মিয়া জানান, উপজেলার লাংলিয়া ছড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত সোমবার ভিকটিম আরাফাতসহ আরও কয়েকজন আসামির বড় ভাই হেলাল মিয়াকে মারধর করে।

এ ঘটনায় সোমবার রাতেই আরাফাতসহ অন্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয় বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী