ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

উন্নয়নমুলক সব কাজ আমি করে দিবো -চীফ হুইপ: নূর-ই আলম চৌধুরী


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৩-২০২২ বিকাল ৬:৪
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি বলেছেন, আপনার আমাকে ৬ বার ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। প্রায় ৩২ বছর ধরে আমাকে, আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। সেই ৩২ বছরের কষ্ট,শ্রম, অর্জনকে কোন ব্যক্তির বা কোন নেতার কারনে অ¤øান হতে দিবোনা। সে যত বড় নেতাই হউক না কেন। শিবচর উপজেলা আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন, উপজেলা আওয়ামীলীগ কোন বংশের কাছে এখন আর  জিম্মি নয়। বুধবার (২৩ মার্চ) বিকালে উপজেলা চত্বরে নূর-ই আলম চৌধুরী অডিটোরিয়ামে মাদারীপুর জেলার শিবচর উপজেলার ১৯ টি ইউনিয়ন ও একটি পৌর সভার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, এসময় তিনি আরো বলেন,  আপনরা জনপ্রতিনিধি হয়েছেন, সরকারি সেবা গুলো সঠিক ভাবে জনগনের কাছে পৌছে দেন। আপনারা শুধু জনগনের ভালোবাসা অর্জন করেন, উন্নয়ণের সকল কাজ আপনাদের সাথে নিয়ে আমি করে দিবো।
সরকারী ঘর, ত্রান,বয়স্ক ভাতা, বিধবা ভাতা,এগুলো দল-বল নির্বিশেষে ঈমানের সাথে বন্টন করবেন। মানুষ সব ভুলে গেলেও যদি কার্ড করে দিয়ে টাকা নেন, সেটা কিন্তু মানুষ ভুলবেনা। মনে রাখবেন, ৫বছর পরে সেই মানুষের কাছেই আপনাকে ভোট চাইতে যেতে হবে।‘
 
এর আগে চীফ হুইপ- উপজেলা ভূমি অফিসের নতুন ভবন সহ বেশ কয়েকটি উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করেন।
শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চেয়রম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে 
এসময় বিশেষ অতিথি ছিলেন, মাদারীপুরের জেলা প্রশাসক ডা. রহিমা খাতুন. মাদারীপুরের জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী,পৌ মেয়র আওলাদ হোসেন খান সহ আরো অনেকে।অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহাতাব হোসেন। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত