ইউপি সচিবকে মারধরের সংবাদ ফেসবুকে শেয়ার করায় হামলা ও ঘরে আগুন
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউপি সচিব ইকবাল হোসেনকে গত ২১ মার্চ ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে মারধরের ঘটনায় জাতীয় ও আঞ্চলিক অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। এতে স্থানীয় সাধারণ জনগণ নিউজটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার ২৩ মার্চ (বুধবার) দুপুর আড়াইটার সময় ওই চেয়ারম্যানের সমর্থক ও খুলনা জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম ও রফিকের নেতৃত্বে ৭-৮ জন মহারাজপুর ইউনিয়নের দেয়ারা বাজারের ছাত্রলীগকর্মী আমিরুল ইসলামের বাড়িতে হামলা ও মারধর চালিয়ে তাকেসহ তার পরিবারের সদস্য শরিফুল ও রহিমাকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা আমিরুল ইসলামের একটি গোলপাতার ঘরেও আগুন লাগিয়ে দেয়। আগুন চারিদিকে ছড়িয়ে পড়া শুরু করলে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়। আহতদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আমিরুলের পরিবার সূত্রে জানা যায়, শুধু ফেসবুকে নিউজ শেয়ার করার কারণে চেয়ারম্যানের নির্দেশে কবিরুলের নেতৃত্বে হামলা করে ব্যাপর মারপিট ও ঘরে আগুন লাগিয়ে দেয়। তাদের সাথে কোনো পূর্বশত্রুতা নেই।
কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু বলেন, আমি খবর পেয়ে ছাত্রলীগের কর্মী আমিরুল ও তার অবরুদ্ধ পরিবারকে থানা পুলিশকে সাথে নিয়ে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করি। এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রলীগ নেতা কবিরুল ইসলাম তার ওপর আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে ফাঁসানোর জন্য একটি পক্ষ দোষারোপ করছে। আমি এ ঘটনার বিষয়ে কিছুই জানি না।
খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার বলেন, হামলায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে জানতে মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হোসেন বলেন, ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’