ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাকিবের জন্মদিনে সতীর্থদের শুভেচ্ছা


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৩-২০২২ দুপুর ১১:৪

আজ ২৪ মার্চ, সাকিব আল হাসানের ৩৫তম জন্মদিন। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সময় তো বটেই; বরং বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন এই বাঁহাতি অলরাউন্ডার। ১৯৮৭ সালের আজকের এই দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন সাকিব। নিজের ক্রিকেটীয় প্রতিভা দিয়ে বিশ্ব সেরাদের কাতারেও নাম তুলেছেন তিনি। সাকিবের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার জাতীয় দলের সতীর্থরা। সাকিবকে শুভেচ্ছা বন্যায় ভাসিয়েছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, নাসুম আহমেদরা।

নিজের ফেসবুক পেজে লিটন লিখেছেন, ‘আপনার মতো একজন সতীর্থ পাওয়া সত্যিই সৌভাগ্যের ব্যাপার। আপনার পারফরম্যান্সে বাংলাদেশ ভবিষ্যতে আরো অনেক কিছু অর্জন করবে বলে আশা করি। আপনার কাছে থেকে অনেক কিছু শিখতে চাই।’

সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মিরাজ লিখেছেন, ‘বড় দলের সাফল্যের পিছনে সর্বদা একজন মহান মানুষ থাকেন, আমি আশা করি আপনি আমাদের দলকে অনুপ্রাণিত করবেন, উৎসাহিত করবেন এবং আমাদের সমস্ত ক্রিকেটারদের কাছে আপনার উত্তরাধিকার আরও একশ বছর ধরে রাখবেন। ক্রিকেটের কিংবদন্তি সাকিব আল হাসান ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।’

সাকিবেরর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তারা লিখেছে, আজ এমন একজনের জন্মদিন যিনি ১০হাজারের ওপরে রান আর ৫০০ এর ওপরে উইকেটের মালিক। বিশ্ব ক্রিকেটে এমন নজির আছে মাত্র ৩ জন ক্রিকেটারের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব। বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ উইকেট আর তৃতীয় সর্বোচ্চ রানের মালিকও।   

বাংলাদেশের অনেক জয়ের মহানায়ক এই সাকিব। বাংলাদেশের ক্রিকেটকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। এমন অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি যে রেকর্ড বাংলাদেশের কোন ক্রিকেটারই আগে করতে পারেনি। আন্তর্জাতিক ক্রিকেটে কখনো বা ব্যাট হাতে আবার কখনো বোলিং দিয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি। শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয়, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও সাকিব নিজের দাপট ধরে রেখেছেন। 

 

জামান / জামান

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে