ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

কিংবদন্তি হতে চাওয়া তাসকিন পরিশ্রমের ফল পেয়েছেন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৩-২০২২ দুপুর ১১:১০

আট বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক চড়াই-উতরায় দেখেছেন তাসকিন আহমেদ। কয়েকবছর আগে তো ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন এই ডানহাতি পেসার। তবুও দমে যাননি তাসকিন। নিজের একাগ্রতা আর পরিশ্রমে হয়ে উঠেছেন বাংলাদেশ পেস বোলিং বিভাগের আস্থার প্রতীক। দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতানোর নায়ক তাসকিন। নিজের পরিশ্রমের ফল পাওয়া এই পেসার জানাচ্ছেন, বাংলাদেশের কিংবদন্তি পেসার হতে চান তিনি।

দক্ষিণ আফ্রিকায় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে সিরিজ সেরার পুরস্কার পাওয়া তাসকিন বলছিলেন, ‘যখন খেলা শুরু করেছি তখন থেকেই আমি মাশরাফি ভাইয়ের বড় ভক্ত। তার সাথে খেলার সৌভাগ্য হয়েছে, তার অধীনে বিশ্বকাপও খেলেছি। এখনও আমি সুযোগ পেলে ভাইয়াকে ফোন করি, উনিও সাড়া দেন। ফাস্ট বোলারদের মধ্যে তিনি কিংবদন্তি। আমিও চাইব যেন একসময় বাংলাদেশের লিজেন্ডারি ফাস্ট বোলার হতে পারি এবং এটার জন্য অনেক পথ বাকি।’

চোট ও অনিয়ন্ত্রিত জীবনযাপনে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন তাসকিন। পথ হারানো এই পেসার জীবনের কঠিন বাস্তবতা উপলব্দি করতে খুব বেশি সময় নেননি। নিজের ফিটনেস ও বোলিং নিয়ে পরিশ্রম করতে থাকেন। বাসার গ্যারেজ, সিঁড়ি, ধানমন্ডি ৪ নম্বর মাঠ, বসিলার বালুর মাঠ থেকে শুরু করে জিম- সবখানেই ছিলেন সরব। মাইন্ড ট্রেনিংয়ের অংশ হিসেবে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হেঁটেছেনও! এমন কঠোর পরিশ্রমের মুহূর্তগুলো সমর্থকদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেন তাসকিন।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে শেষ ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরার সঙ্গে সিরিজ সেরার পুরস্কার হাতে তোলেন তাসকিন। অধিনায়ক তামিম ইকবাল জানালেন, তাসকিন তার কঠোর পরিশ্রমের ফল পেয়েছে। সঙ্গে তাসকিনকে পাশে বসিয়ে খানিক মজা করেন তামিম।

তামিম বললেন, ‘তাসকিন তার হার্ড ওয়ার্কের ফল পেয়েছে। তাসকিন ইনস্টাগ্রামে অনেক ভিডিও-টিডিও দেয়, এজন্য ওর হার্ড ওয়ার্ক আপনারা দেখেন (হাসি)। আমার কাছে মনে হয় সবাই হার্ড ওয়ার্ক করে, সব ফাস্ট বোলার। অনেক সময়ও কষ্ট করে ফলাফল আসে না। তাসকিন গত কয়েক বছর ধরে যে পরিবর্তন এনেছে এখন এটার ফলাফল আসছে। আশা করছি এটা ধরে রাখবে। শুধু ও না, আমিও মাঝেমাঝে করতে না চাইলে আমাকে টেনে নিয়ে যায়। দলে এমন চরিত্র দরকার আছে।’ 

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে