ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নড়াইল শহরে ৩টি বোমা বিস্ফোরণ


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ২৪-৩-২০২২ দুপুর ১২:২৬
নড়াইল পুরাতন বাস টার্মিনালে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বুধবার (২৩ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয় যায়। লোকজন ছোটাছুটি শুরু করেন।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কয়েকটি মোটরসাইকেলে একদল সন্ত্রাসী শহরের পুরাতন বাস টার্মিনাল মসজিদের সামনে পরপর ৩-৪টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সংবাদ ছড়িয়ে পড়লে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম বলেন, এখানে আমিসহ দলের নেতাকর্মীরা বসে সময় কাটাই। আমাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
 
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা শহরের সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে দেখব। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

এমএসএম / জামান

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস