কর্ণফুলী ও হালদা নদী দিয়ে চলছে কাঠ পাচার
চট্টগ্রামের কর্ণফুলী নদী ও হালদা নদী দিয়ে প্রতিদিন ব্যাপক হারে চলছে কাঠ পাচার। পাচার হওয়া কাঠ কর্ণফুলী ও হালদা নদীর তীরে গড়ে ওঠা করাত কলে স্তূপ করে রেখে বিভিন্নভাবে সাইজ করে এসব কাঠ পাচার করা হয় ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায়।
সরোজমিন দেখা যায়, চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের খেলার ঘাট, লাম্বুর হাট, নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী হাট, কচুখাইন এলাকায় কর্ণফুলী নদীর তীরে রয়েছে ২০টির অধিক করাত কল। কর্ণফুলী নদী ও হালদা নদীর সাথে সংযুক্ত কচুখাইন গনি মিয়ার ঘাট, উরকিরচর ইউনিয়নের মদুনাঘাট এলাকায় রয়েছে আরো দশটি করাত কল। প্রতিদিন পার্বত্য জেলার রাঙ্গামাটি জেলার কাউখালী, করইছড়ি, কাপ্তাই, রাজস্থলী, রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালীর পাহাড়ী এলাকা থেকে বিপুর পরিমাণ বৃক্ষ নিধন করে কর্ণফুলী নদী দিয়ে বাঁশের চালার সাথে বেঁধে যান্ত্রিক নৌযানে করে কাঠ পাচার করছে অবৈধ কাঠ ব্যবসায়ীরা। তারা হালদা ও কর্নফুলি নদীর তীরে গড়ে ওঠা করাত কলে এনে স্তূপ করে রাখে।
এছাড়াও প্রতিদিন কর্ণফুলী নদী দিয়ে সংরক্ষিত বন এলাকার নিধন করা বৃক্ষ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা ও চট্টগ্রাম নগরীতে পাচার করে যাচ্ছে। নদী ও সড়কপথে প্রতিদিন বিপুল পরিমাণ কাঠ অবৈধভাবে পাচার করা হলেও সংশ্লিষ্টরা নীরবতা পালন করে আসছে। রাউজানের করাত কলগুলো গিলে খাচ্ছে সংরক্ষিত বন এলাকার নিধন করা কাঠ। বন বিভাগ ও আইনশৃংখলা বাহিনীর নাকের ডগায় সম্পূর্ণ অবৈধভাবে কাঠ পাচার ও করাত কলে স্তূপ করে রাখা কাঠ সাইজ করে পাচার করার হিড়িক পড়ছে।
এ ব্যাপারে চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতি রেঞ্জ অফিসার খসরুল আমিনের কাছে ফোন করে জানতে তিনি বলেন, রাউজানে লাইসেন্সধারী করত কল রয়েছে ৩১টি। লাইসেন্সবিহীন অবৈধ করাত কল কয়টি রয়েছে তা আমার জানা নেই। কর্ণফুলী নদী দিয়ে কাঠ পাচারের বিষয়টি দেখার দায়িত্ব চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওয়াতাধীন রাঙ্গুনিয়া রেঞ্জসহ কয়েকটি বিট অফিসের। সর্তা খাল দিয়ে কাঠ পাচারের বিষয়টি দেখার দায়িত্ব সর্তা ফরেস্ট বিটের। আমার আওতাধীন এলাকায় লাইসেন্ বিহীন অবৈধ যেসব করাত কল রয়েছে সেগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়