ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে পোশাক শ্রমিককের হত্যার মূলহোতাসহ গ্রেপ্তার ৩


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ২৪-৩-২০২২ দুপুর ৪:৫৭

গাজীপুরের পোশাককর্মী মো. শরিফুল ইসলাম ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হন বলে জানিয়েছে পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ হত্যার কাণ্ডের মূল হোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  
গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুর সদর উপজেলার তেঁতুলতলা এলাকার মো. শাহজাহান আলী (২৪), জামালপুরের দেওয়ানগঞ্জ থানার মিয়াপাড়া এলাকার মো. রাজীব হোসেন (২১) ও গাজীপুর শহরের বাসন থানার দিঘীরচালা এলাকার মো. আল আমিন (২৭)।
সকালে পিবিআইয়ের গাজীপুরের পুলিশ সুপার মাকছেদুর রহমান জানান, সম্প্রতি ওই ৩ জনকে গ্রেপ্তারের পর তারা এই তথ্য পেয়েছে পিবিআই।
তিনি আরো জানান, শরিফুল গাজীপুর শহরের ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্ট নামে একটি কারখানায় কোয়ালিটি কন্ট্রোলার পদে চাকরি করতেন। ২০২০ সালের ২০ নভেম্বর গাজীপুর শহরের দিঘীরচালা এলাকায় সেবা হাসপাতালের পেছন থেকে তার ছুরিকাহত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় তার ভাই সাইফুল ইসলাম অজ্ঞাতদের আসামি করে মেট্রোপলিটনের বাসন থানায় হত্যা মামলা করেন। হত্যা মামলা থানা পুলিশ প্রায় ৫ মাস তদন্ত করে রহস্য উম্মোচন করতে ব্যর্থ হওয়ায় পুলিশ সদর দপ্তর নির্দেশে মামলাটি তদন্তের দায়িত¦ পায় পিবিআই গাজীপুর ইউনিট।
পরে পিবিআই ঘটনার তদন্তে নেমে গোপন তথ্যের ভিত্তিতে দিঘীরচালা এলাকা থেকে শাহজাহান আলীকে গ্রেপ্তার করেন। পরে তার দেওয়া তথ্যমতে একই এলাকা থেকে রাজীব এবং আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে পরিদর্শক হাফিজুর রহমান বলেন, শরিফুল ইসলাম অটোরিকশায় করে গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন।
“অটোরিকশা থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা করলে শরিফুল দৌড়ে সেবা হাসপাতালের দিকে চলে যান। ছিনতাইকারীরা গামছা দিয়ে তার মুখ চেপে ধরে টানতে টানতে সেবা হাসপাতালের পেছনে নিয়ে যায়। তারা তার মোবাইল ফোন ও টাকা ছিনতাই করতে গেলে ধস্তাধস্তি হয়। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা তার পিঠে ও পায়ে ছুরি মারে। ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ও টাকা নিয়ে চলে গেলে সেখানেই শরিফুল মারা যান।”
গ্রেপ্তারকৃতরা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত

দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ