রায়গঞ্জে ঈদের অগ্রীম নতুন জামা কাপড় পেয়ে আত্বহারা মাদরাসা পড়ুয়া এতিম দুই শিশু!
হ্যালো রায়গঞ্জ এর সহযোগিতায় ঈদের অগ্রীম নতুন জামা কাপড় পেয়ে আত্বহারা মাদরাসা পড়ুয়া এতিম শিশু লাখি ও সুলতানা।
উপজেলার রায়গঞ্জের রৌহা দক্ষিনপাড়া গ্রামের মরহুম দুলাল হোসেনের মেয়ে সুলতানা (৯) ও মরহুম লালচানের মেয়ে লাখি(৭) খাতুন ঈদ আসার আগেই নতুন জামা কাপড়, জুতা, বোরকা ও হিজাব পাবে এটা ছিল তাদের কাছে স্বপ্নের মত। কারণ বাবা মা হারানো সন্তান গুলো অনেক বছর নতুন জামা কাপড়ের ছোয়া পায়নি।
নুন আনতে পান্তা ফুরানোর সংসার লাখির দাদীর। আর কোনমতে বেচে থাকার মত এক সংসার হলো সুলতানার নানীর। তাদের কাছেই লালিত পালিত তারা। কস্টে অর্জিত মাসিক নাম মাত্র টাকা দিয়ে স্থানীয় একটি মহিলা মাদরাসায় পড়ান তারা।
গত সপ্তাহে মানবেতর জীবন যাপন করতে থাকা দুই এতিম শিশুর খবর চলে আসে রায়গঞ্জ উপজেলার মানিবক সংগঠন হ্যালো রায়গঞ্জ এর কাছে। সঙ্গীয় রাসেলকে নিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক এম আবদুল্লাহ সরকার ছুটে যান তাদের কাছে। তাদের কথা শুনে ফেসবুকে আপডেট দিলে ৪ হাজার ৮ শত টাকা আসে। সেই টাকা থেকে ২৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে প্রায় ২ হাজার ৮ শ টাকার কাপড় ও অন্যান্য ব্যবহার্য দ্রবাদী এবং মাদরাসার বেতন বাবদ বকেয়া ২ হাজার টাকা পরিশোধ করা হয়।
সুলতানা ও লাখি জানায়, জ্ঞান হওয়ার আগেই হারিয়ে ফেলেন পিতাকে। পরে মা বিয়ে করে ঘর সংসার করে থাকেন অন্যত্র। তিনিও খোজ নেননা আর।
মাদরাসায় পড়ুয়া এই এতিমদের যারা সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা( শুকরিয়া) জানান তারা।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন
পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
পটিয়ায় এসআরবি-৭ এর অভিযান-চার হাজার ইয়াবাসহ আটক ১
রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা
মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে যুবক আটক
বরিশাল বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য
গুরুদাসপুরে ২১ টি দারিদ্র্যে পরিবারের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ
বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর
কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা
নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন
ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর