আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার জহর চাঁনদায় সকাল থেকে দুপুর পর্যন্ত ২ কিলোমিটার এলাকার প্রায় পাঁচ শত বাসা-বাড়ীর গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ ও কিছু রাইজার জব্দ করা হয়। এবিষয়ে সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্তৃপক্ষের নিকট জানতে চাইলে কোম্পানীর সাভার জোনের ব্যাবস্থাপক আবু সাদত মোঃ সায়েম দৈনিক সকালের সময় কে বলেন এলাকার দুষ্কৃত কারীরা রাতের আঁধারে অবৈধ ভাবে গ্যাস লাইনে সংযোগ দেয়। তিতাস কর্তৃপক্ষ সোর্সের মাধ্যেমে খবর পেলে সংযোগকৃত অবৈধ লাইন বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করেন। এবারও কাঠগড়া জহর চাঁন্দার ২ কিলোমিটার এলাকায় প্রায় পাঁচ শতাধিক বসত বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ইতি পূর্বে আশুলিয়া ও সাভার থানায় একাধিক মামলাও করা হয়েছে তার পরও দুস্কৃত কারীরা সুযোগ পেলে সরকারের নিষেধাঙ্গ অমান্য করে গ্যাস লাইনে সংযোগ দেয়। তিতাস কর্তৃপক্ষ খবর পেয়ে আশুলিয়ার জহর চাঁন্দা এলাকায় আজ গ্যাস লাইনের অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযান করেন। এসময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক আবু সাদত মোঃ সায়েম উপ-ব্যবস্থাপক মোঃ আনিসুজ্জামান রুবেল সহ তিতাসের অরো কর্মকর্তা কর্মচারী বৃন্দ। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা-বাহিনীর অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার