চট্টগ্রামে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে হয়রানির অভিযোগ !
চট্টগ্রামের বাঁশখালীর বানিগ্রাম এলাকায় শফি খান নামের এক ব্যক্তি মুক্তিযোদ্ধা না হয়ে নামের আগে বীরমুক্তিযোদ্ধা লিখে এলাকার সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে মানুষকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে এলাকার সাধারণ মানুষকে হয়রানি বিভিন্নভাবে মামলা ও অভিযোগ দিয়ে হয়রানি করার বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা সেজে শফি খান ও তার দুই ছেলে শহিদুল গণি পারভেজ ও সাইফুল গণি ফয়সালসহ তিন জনের বিরুদ্ধে মিজানুর রহমান নামের এক ব্যক্তি গত ১৬ মার্চ ডিআইজি চট্টগ্রাম রেঞ্জের কাছে লিখিত অভিযোগ করেন। নগরীর অক্সিজেন এলাকার দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক মিজানুর রহমান লিখিত অভিযোগে জানান শফি খান মুক্তিযোদ্ধা না হয়ে প্রশাসনকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে একের এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে বলে অভিযোগে দাবি করেন। উক্ত জায়গা নিয়ে এলাকার চেয়ারম্যান মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে একাধিকবার বৈঠক করা হয়েছে। বৈঠকে কাগজ পত্র পর্যালোচনা করে মিমাংসা করা হয়েছে। এরপও শফি খান স্থানীয়দের বিচার না মেনে প্রভাব খাটিয়ে জায়গাটি দখলে নেয়ার চেষ্ঠা করেন। এ বিষয়ে অভিযোগকারী মাদ্রাসা শিক্ষক মিজানুর রহমান জানান, শফি খানের সাথে আমাদের জায়গা জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। তিনি মুক্তিযোদ্ধা না হয়েও নামের আগে বীরমুক্তিযোদ্ধা লিখে প্রশাসনকে বিভ্রান্তি করে আসছে। মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে এলাকার মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। বিষয়টি এলাকার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যেও ক্ষোভ সৃষ্ঠি হয়েছে। এ বিষয়ে শফি খানের সাথে যোগাযোগ করা হলে তার ছেলে সাইফুল গনি ফয়সাল জানান, আমার পিতা মুক্তিযোদ্ধা কিনা সেটা চট্টগ্রামের অনেক আওয়ামী লীগ নেতারা জানে, তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা কিনা সেটার কাগজ পত্র প্রতিবেদকের কাছে নিয়ে এসে সরাসরি কথা বলবেন বলে দাবি করেন। যারা অভিযোগ দিয়েছে তাদের সাথে জায়গা জমি সংক্রান্ত বিরোধ রয়েছে বিরোধের কারণে তারা অভিযোগ করেছে তবে আমাদের একটা পারিবারিক অবস্থান রয়েছে বলে দাবি করেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি