সিএমপির এক কনস্টেবলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
চট্টগ্রাম মহানগর পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার। এতে নির্যাতন ও হুমকির অভিযোগ আনেন আনোয়ারা উপজেলার বটতলী এলাকার মোহাম্মদ আজগর আলীর পরিবার।
২৫ মার্চ সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে ইয়াছমিন আকতার লিখিত বক্তব্যে বলেন, ডিবি পুলিশ সদস্য মো. ওসমান গণী সিএমপিতে কর্মরত আছেন। পারিবারিক বিরোধের জেরে ওসমান পুলিশের চাকরির প্রভাব দেখিয়ে দীর্ঘদিন ধরে আমাদের পরিবারের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে। পান থেকে চুন খসলেই সে পুলিশের চাকরির ভয় দেখায়। একের পর এক মিথ্যা মামলা দিয়ে জেলে পঁচিয়ে মারবেন বলে হুমকি দেয়। আমাদের স্ব পরিবারে মেরে ফেললেও নাকি তার কিছুই হবেনা।
তিনি বলেন, এলাকায় সে ডিবি ওসমান নামে সবাইকে পরিচয় দেয়। এলাকায় মানুষকে হয়রানি করা, ভূমি দখলসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে ওসমান। পুলিশের পরিচয় থাকায় কেউ ভয়ে মুখ খোলার সাহস করেনা। এছাড়া ওসমান টাকার বিনিময়ে কিছু ভাড়াটে গুন্ডা বাহিনী লালন পালন করে। তারা নির্দেশ পেলে তার দেখিয়ে দেয়া লোকজনকে নির্যাতন চালায়।
সম্পত্তি দখল করতে পরিবারের উপর এমন হামলার কথা জানিয়ে তিনি বলেন, গত ২২ মার্চ রাত ১ টায় বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমাদের পরিবারের উপর অতর্কিত হামলা চালায় ওসমান গণী। এসময় আমার শ্বাশুড়ি ও আমি গুরুতর আহত হই। ঘটনায় আমরা থানায় একটি অভিযোগ দায়ের করি। পুলিশ ২৬শে মার্চ উভয় পক্ষকে নিয়ে বৈঠকের দিন ধার্য্য করে। কিন্তু গত ২৪ মার্চ দুপুরে আবারো বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমাদের পরিবারের উপর হামলা করতে আসে ওসমানের লোকজন। তাদের হুমকিতে আমরা অসহায় হয়ে পড়েছি। এ ব্যাপারে সিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মো. শওকত আলী, জানে আলম, আজগর আলী ও নিয়ামত আলী প্রমূখ।
এদিকে অভিযোগ তোলা সিএমপির কনস্টেবল ওসমান গণীর কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে বলেন, আমি ১৮বছর ধরে পুলিশের চাকুরি করে আসছি, আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। বিভিন্নকাজের কৃতিত্ব স্বরূপ আমি একাধিক পুরস্কারও পেয়েছি। আমি ডিবিতে নয়, পুলিশে কর্মরত। একটি স্বার্থন্বেষী মহল আমার উপর ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন অভিযোগ করছেন। যে অভিযোগ করছেন সে ধরনের কোনো কাজে আমি ছিলাম না। মিথ্যা ও উদ্দেশ্যমূলকভাবে তারা এসব অভিযোগ করছেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied