ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

কাশিমপুর কারাগারে বন্দি হাজতির মৃত্যু


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৫-৩-২০২২ বিকাল ৬:৫৯
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে খায়রুল (৩৪) নামে হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) দুপুর দেড়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।
 
নিহত ওই হাজতি চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর উত্তরপাড়া এলাকার সায়েদ আলীর ছেলে। 
 
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খায়রুল হত্যা চেষ্টা মামলায় কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। আজ বেলা ১২ টার দিকে তিনি কারগারের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। 
পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 
 
তিনি আরও জানান, ঢাকার সাভার থানায় দায়ের করা একটি মামলায় ২০১৮ সালের ৭ জুন থেকে তিনি এ কারাগারে বন্দী ছিলেন (মামলা নং- ৭৪(৪)১৮, ধারা-৩২৫/৩০৭/৫০)। 

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ