ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় সেবা ও নিষ্ঠার মাধ‍্যমে জনতার আস্থা অর্জন করেছে- র‍্যাব


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৬-৩-২০২২ দুপুর ২:১২

সাফল‍্যের সাথে ১৯ তম বর্ষে পদার্পণ করলো এলিট ফোর্স র‍্যাপিড এ‍্যাকশন ব‍্যাটলিয়ন -র‍্যাব। সুদীর্ঘ পথচলায় অর্জনের পাল্লা ক্রমেই ভারী হচ্ছে। পেশাদারিত্ব ও কর্তব্য নিষ্ঠার মাধ‍্যমে পুলিশ,বিজিবি ও অন‍্যান‍্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনতার আস্থা অর্জন করেছে বিশেষ এই বাহিনী। "বাংলাদেশ আমার অহংকার" এই মূলমন্ত্র বুকে ধারণ করে দেশ রক্ষা ও মানুষের সেবায় নিবেদিত রয়েছেন র‍্যাবের প্রত‍্যেক সদস্য। কুষ্টিয়া,পাবনা,সিরাজগঞ্জ ও বগুড়া ৫ টি জেলা নিয়ে র‍্যাব-১২ গঠিত। স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে ক্রাইম প্রিভেনশন কোম্পানি -সিপিসি -১ এর সদস‍্যবৃন্দ কুষ্টিয়ায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। সিপিসি-১ এর কমান্ডার বলেন,সন্ত্রাসমুক্ত,সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন‍্য সর্বদা বজ্র কঠিন সংকল্পবদ্ধ হয়ে মাদক নির্মূল, সন্ত্রাস-জঙ্গীবাদ দমন এবং নাগরিকের কল‍‍্যাণ ও নিরাপত্তা বিধানে বিশেষ ভূমিকা পালন করছে-র‍্যাব। অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলা রক্ষায় অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করা, সন্ত্রাস ও সন্ত্রাসী সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, সরকার নির্দেশিত যে কোন অপরাধের তদন্ত কার্যক্রম পরিচালনায় সাফল‍্যের ধারা অব‍্যাহত রেখেছে। ক্রাইম প্রিভেনশন কোম্পানি -১(কুষ্টিয়া) এর সাম্প্রতিককালের অভিযানিক সাফল‍্য: ২০২২ সালের প্রথম ২ মাসে ১৫ টি অস্ত্র,৭টি গুলি,হেরোইন ১৭১ গ্রাম,ফেনসিডিল ৩৯৯ বোতল,ইয়াবা ১৬৫৯ পিছ,গাঁজা ৬ কেজি,চোলাইমদ ২৮ লিটার উদ্ধার করেন র‍্যাব, কুষ্টিয়া। ৩টি ভ্রাম‍্যমান আদালতের মাধ্যমে  ৩২ হাজার টাকা জরিমানা আদায়। র‍্যাব,কুষ্টিয়া কর্তৃক দায়েরকৃত ২৫টি মামলায় ৩৯ জন কে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-কুষ্টিয়া ২০২১ সালে ২১৬ টি মামলা দায়ের এবং  ৩৮২ জন আসামী কে গ্রেফতার করে অপরাধ দমনে সাফল‍্যের স্বাক্ষর রাখছে। ২০২১ সালের অর্জন: মাদকবিরোধী অভিযানে ১.৫ কেজি হেরোইন,ফেনসিডিল ১৭৭০ বোতল,ইয়াবা ১৫,৬৫৮ পিছ,গাঁজা ৭৬ কেজি,বিদেশী মদ ১২ বোতল,ট‍াপেন্টাডল ট‍্যাবলেট ৯৫৩১ পিছ,বিয়ার ১৫ ক‍্যান,স্পিরিট ১৭ লিটার,চোলাইমদ ৪৩৩ লিটার,প‍্যাথেড্রিন ৬৩০ পিছ,আগ্নেয়াস্ত্র ১৭ টি,গুলি ৫৭,উদ্ধার করা হয়েছে। জুয়াড়ী গ্রেফতার ৭৩ জন। ২৬টি ভ্রাম‍্যমাণ আদালতে ৮৭ জনকে ১ কোটি ৮৮ লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায়। ৬ জন ভিকটিমকে উদ্ধার। রিপোর্ট টু র‍্যাব মোবাইল এন্ড্রয়েড অ‍্যাপস ব‍্যাবহার করে তথ‍্য দেয়া যায়। তথ‍্যদাতার পরিচয় সর্বদা গোপন রাখা হয় বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য যে, ২০০৪ সালের ২৬ মার্চ গঠিত হয় র‌্যাপিড এ‍্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একই বছরের ১৪ এপ্রিল কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই আইন-শৃংখলা রক্ষায় অসামান্য অবদান রাখছে -র‍্যাব।

এমএসএম / এমএসএম

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া