ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ২৬-৩-২০২২ দুপুর ৪:১৭
সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে এ দিবসের শুভ সূচনা করা হয়। এরপর জেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে সকাল ৬টায় শহরের কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্ত্মম্ভে পর্যায়ক্রমে জেলা প্রশাসন,জেলা পুলিশ প্রশাসন,জেলা আওয়ামী লীগ ও কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাধীনতার বীর শহিদদের প্রতি পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম,পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, ডিডি এলজি মোছা: জিলুফা সুলতানা,অতিরিক্ত পুলিশ সুপার মো:রহুল আমীন,জেলা পরিষদ চেয়ারম্যান মো:জাফর আলী,সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু,সদর উপজেলা নির্বাহী অফিসার মো:রাশেদুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি রাজু মোস্ত্মাফিজ,সহ-সভাপতি খন্দকার একরামুল হক সম্রাট,সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক,খন্দকার মাহফুজ টিউটর, জেলা পরিষদ সদস্য মোঃ একরামুল হক বুলবুল, মাহাবুবা বেগম প্রমুখ।এর আগে সকালে জেলা আওয়ামী লীগ আয়োজিত কেন্দ্রীয় শাপলা মোড়ে আওয়ামী লীগ অফিস ও জেলা পরিষদের সামনে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো:জাফর আলী ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদুল ইসলামের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্র্পণ করা হয়। দিবসটি উপলÿে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এছাড়াও কলেজ মোড়স্থ শেখ রাসেল অডিটরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও ক্রেষ্ট প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন