শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় সড়ক ও জনপথের প্রকৌশলী নিহত
মৌলভীবাজার শ্রীমঙ্গলে প্রাইভেটকার ও ট্রাক এর মধ্যে মুখোমুখি সংঘর্ষে সড়ক ও জনপথ এর এক প্রকৌশলী মারা গেছেন ও আরেক প্রকৌশলী গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে নয়টায় উপজেলার ইছবপুর এলাকায় এ দূর্ঘটনা হয়। এতে মৌলভীবাজার সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম (৪০) নিহত হন ও আরেক উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা গুরুতর আহত অবস্থায় সিলেটে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। জহিরুল ইসলাম এর মৃত্যুর খবর নিশ্চিত করেন মৌলভীবাজার সদর হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার মৃনাল কান্তি সিনহা।
জানা যায়,রাত সাড়ে ৯ টায় ইছবপুর এলাকার সদর ইউনিয়ন পরিষদ এর কার্যালয় এর সম্মুখে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে যাওয়ার পথে সাদা রং এর কার ও বিপরীত দিক থেকে আসা ডায়না ট্রাক এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কার এর মধ্যে থাকা প্রকৌশলী জহিরুল ইসলাম ও মাসুদ রানা গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাদের কে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জহিরুল ইসলাম কে মৃত ঘোষণা করেন। পরে মাসুদ রানা (৩৮) কে সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়। জহিরুল ইসলাম এর বাড়ী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় বলে জানা গেছে।
জানা যায় সড়ক বিভাগের উক্ত দুইজন কর্মকর্তা শ্রীমঙ্গল ভানুগাছ সড়কের বধ্যভূমি-৭১ অংশের সংষ্কার কাজ পরিদর্শন শেষে মৌলভীবাজার ফিরছিলেন। এমন অবস্থায় ওই স্হানে পৌঁছলে এ দূর্ঘটনা হয়।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী
Link Copied