সমাজ সেবায় এগিয়ে চলছে রাবি ফারসি বিভাগের শিক্ষার্থী বাঁধন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাহাদাৎ বাঁধন। কাজ করে যাচ্ছেন সমাজ সেবা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। ছোটবেলা থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষকে সাহয্য করার প্রতি তার ঝোঁক।
নিজ এলাকা নড়াইলে মানবিক নড়াইল (একটি সেবামূলক গ্রুপ) এর হয়ে কাজ করে যাচ্ছেন ইন্টারমিডিয়েট পড়াকালীন সময় থেকে। নড়াইল থেকে রাবিতে আসার পরও থেমে নাই তাঁর সমাজ সেবামূলক কর্মকাণ্ড। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার পর যুক্ত হয়ার পর উল্লেখযোগ্য অনেকগুলো সেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করে যাচ্ছেন নতুন উদ্যমে।
প্রথম আলো বন্ধুসভা-রাজশাহী বিশ্ববিদ্যালয়, নবজাগরণ ফাউন্ডেশন, গ্রীন ভয়েজ-রাজশাহী বিশ্ববিদ্যালয়, সমকাল সহৃদ-রাজশাহী বিশ্ববিদ্যালয় এর হয়ে কাজ করে যাচ্ছেন তাঁর সর্বোচ্চ দিয়ে। শুধু তাই নয়,নিজে রক্ত দেওয়ার পাশাপাশি রাত-দিন এক করে রক্তদাতা খুঁজে বের করছেন।
মানবিক নড়াইল (একটি সেবামূলক গ্রুপ) থেকে পেয়েছেন সেরা রক্তযোদ্ধা খেতাব। সবুজের বাংলাদেশ গড়তে নিজ উদ্যোগে করোনাকালীন সময় পাঁচ শতাধিক বৃক্ষরোপণ করছেন বাঁধন। এর জন্য প্রথম আলো বন্ধুসভা- রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন 'সেরা বৃক্ষবন্ধু ' খেতাম।
বাঁধনের পিতা সুপ্রেমউল আলম বলেন, আমার ছেলেকে ছোটবেলা থেকে দেখি অসহায় মানুষকে সাহায্য করতে চাই। আমি কখনো ওকে নিষেধ করিনি। এখন আমি দেখি ওই মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বাঁধনের কাজ দেখে আমার খুব ভালো লাগে এবং আমি যতোটুকু সম্ভব ওর কাজকে সাপোর্ট দেয়। করোনাকালীন সময় যখন ও বাড়িতে ছিলো প্রায় ৬০০ গাছ লাগিয়ে রাস্তার পাশে,মসজিদের সামনে,কবরস্থানের ভিতর সহ বিভিন্ন জায়গায়। ওর এই উদ্যোগ আমাকে খুব আনন্দ দিয়েছে।
সমাজ সেবায় বাঁধনের আগ্রহের কথা জানতে চাইলে তিনি বলেন, আমার অসহায় মানুষের পাশে দাড়াতে,পরিবেশের জন্য কাজ করতে অনেক ভালো লাগে। আমার পরিবার বিশেষ করে আমার বাবা আমাকে খুব সাপোর্ট করে এর থেকে আমি আরো বেশি অনুপ্রেরণা পেয়ে থাকি।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান
কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস
Link Copied