কক্সবাজারে কেএসআরএম গলফ টুর্নামেন্ট সম্পন্ন
কক্সবাজার গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে প্রথম কেএসআরএম ইনডিপেনডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২২ সম্পন্ন হয়েছে। ২৪ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত এই টুর্নামেন্টের আয়োজন করে দেশের অন্যতম বৃহৎ ইস্পাত শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম।
অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. ফকরুল আহসান বিএসপি, এনডিইউ, পিএসসি বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেইন পিএসসি, কেএসআরএমের পরিচালক (প্লান্ট) কমোডর (অব.) এমএস কবির, মহাব্যবস্থাপক (মার্কেটিং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) কর্নেল (অব.) মো. আশফাকুল ইসলাম, মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) সৈয়দ নজরুল আলম, ব্যবস্থাপক (ব্রান্ড) এসএম মাহমুদুল হাসান ও জ্যেষ্ঠ কর্মকর্তা মিজান-উল-হকসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম এ টুর্নামেন্টের আয়োজন করায় আমরা আনন্দিত। আমার বিশ্বাস এই ধরণের নিয়মিত আয়োজন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কেএসআরএমের পক্ষে কমোডর (অব.) এমএস কবির প্রধান অতিথি ও টুনার্মেন্ট সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজনের ধারাবাহিকতা রক্ষার আশাবাদ ব্যক্ত করেন।পরবর্তীতে র্যাফেল ড্র ও খেলোয়ারদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied