লাইফটাইম অ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড পেলেন নাদিয়া বিনতে আমিন
‘ফেডারেশন অফ ইন্ডিয়ান উইমেন এন্টারপ্রেনারস’ (FIWE) কর্তৃক ৬ষ্ঠ আন্তর্জাতিক ‘কনফারেন্স ফর উইমেন এন্টারপ্রেনার্স অ্যাওয়ার্ড’ ভারতের দিল্লিতে আইএসআইডি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
’ফেডারেশন অফ ইন্ডিয়ান উইমেন এন্টারপ্রেনারস’ (FIWE) বাংলাদেশের নারীর কর্মসংস্হান ও অর্থনৈতিক সক্ষমতা অর্জনে বিশেষ অবদানের জন্য এফবিসিসিআইয়ের পরিচালক নাদিয়া বিনতে আমিনকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান করে সম্মানিত করেছেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের এমএসএমই এর মাননীয় মন্ত্রী জনাব. শ্রী নারায়ণ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মি. সন্দীপ মারওয়াহ ও মিসেস রজনী আগরওয়াল।
নারী উদ্যোক্তাদের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন ওয়েন্ড সভাপতি নাদিয়া বিনতে আমিন। তিনি মনে করেন, একটা দেশের প্রান্তিক নারী সমাজের যখন উন্নতি হবে তখন সেই দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। বাংলাদেশের নারীর সক্ষমতা অর্জনের জন্য তিনি দেশে ও বিদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সাথে কাজ করে যাচ্ছেন।
নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন দেশজ পণ্য দেশে ও বিদেশে প্রদর্শনীতে অংশগ্রহণের উদ্যোগ নিয়ে তাঁদের অর্থনীতিকে মজবুত করার চেষ্টা করছেন। তার সুফল ইতোমধ্যে বাংলাদেশের অর্থনীতিতে দেখা দিয়েছে।
নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে তাঁদের সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা করার জন্য তিনি সকলকে উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান। নারীরা তাঁদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে আগামীর পৃথিবীতে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে এটাই আজ নারী সমাজের প্রত্যাশা।
ফেডারেশন অফ ইন্ডিয়ান উইমেন এন্টারপ্রেনারসের (FIWE) ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে ওয়েন্ড সভাপতি নাদিয়া বিনতে আমিনের এই এ্যাওয়ার্ড প্রাপ্তি নিঃসন্দেহে তাঁর কাজকে আরও উদ্যোমী করে তুলবে বলে তিনি মনে করেন। তিনি বলেন,আমি আমার পুরষ্কার উৎসর্গ করছি সকল নারী উদ্যোক্তাদের মাঝে। যাদের সফলতার কারণে আজ আমার এই প্রাপ্তি।
অনুষ্ঠানে ভারতসহ বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নাইজেরিয়া থেকে নারী উদ্যোক্তারা সম্মেলনে অংশ নেন এবং তাদের সাফল্যের গল্প শেয়ার করেন।
এমএসএম / এমএসএম
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা
Link Copied