ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের স্ট্যান্ডার্ড ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৭-৩-২০২২ দুপুর ২:৫৩

চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাট শাখার স্ট্যান্ডার্ড ব্যাংকের দুদকের মামলায় অভিযুক্ত ম্যানেজার মৃনাল কান্তি সূত্রধরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতি, অফিস স্টাফ ও গ্রাহকদের হয়রানি, লোনপ্রতি কমিশন বাণিজ্য, গ্রাকদের  সাথে দুর্ব্যবহার, অবৈধভাবে শত কোটি টাকার সম্পদের মালিক, অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। উক্ত ম্যানেজারের অনিয়ম দুর্নীতি গ্রাহক হয়রানি বিষয়টি নিয়ে অফিসের কোন কর্মকর্তা কর্মচারী প্রতিবাদ করলে তাদের চাকুরীচ্যুত করার হুমকি, শাস্তিমূলক বদলী, মানসিকভাবে হয়রানিসহ বিভিন্নভাবে নির্যাতনের অভিযোগও রয়েছে। বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান ও উক্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম বিভাগের জোনাল ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ করার পরও উক্ত ম্যানেজারের সাথে ব্যাংকের বিভিন্ন পরিচালক ও তাদের আত্বীয় স্বজনদের সাথে সখ্যতা থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সাহস করছে না সংশ্লিষ্ঠ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী  প্রতি তিন বছর পরও ব্যাংক ম্যানেজারসহ অফিস স্টাফরা বদলী হওয়ার কথা থাকলেও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাকে উপেক্ষা করে চৌধুরীহাট শাখার ম্যানেজার প্রায় ১৪ বছর ধরে টানা দায়িত্বে রয়েছে। মৃনাল কান্তি সূত্রধরের বিরুদ্ধে নগরীর সিডিএ শাখায় থাকা অবস্থায় অনিয়ম দুর্নীতির অভিযোগে দুদক মামলায় অভিযুক্ত। গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নামে বেনামে বহু জমি ক্রয় করেন। নগরীর চকবাজারে বিলাসবহুল ফ্ল্যাট ও নগরীর নন্দীরহাট এলাকায় তিনটি প্লট কিনেছে তার নামে। স্থানীয় গ্রাহকদের অভিযোগ ম্যানেজার মৃনাল কান্তি সূত্রধর একজন সাম্প্রদায়িক  ব্যক্তি। গ্রাহকদের সাথে র্দুব্যবহারের ঘটনায় ইতোমধ্যে অনেক গ্রাহক উক্ত ব্যাংক থেকে হিসাব বন্ধ করে অন্য ব্যাংকে চলে যাওয়ার ঘটনাও ঘটেছে। ম্যানেজারের অনিয়ম দুর্নীতি ও গ্রাহক হয়রানির বিষয়ে এম এ রহিম চৌধুরী নামের এক গ্রাহক বাংলাদেশ ব্যাংকের কাছে লিখিত অভিযোগ করেছে। 
এ বিষয়ে স্ট্যান্ডর্ড ব্যাংক লিমিটেড চৌধুরী হাট শাখার ম্যানেজরা মৃনাল কান্তি সূত্রধরের সাথে যোগাযোগ করা হলে তিনি দবি করেন, তার বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ সব জানে, যত শাখা রয়েছে এরমধ্যে অন্যতম শাখা হলো আমারটি এটি লাভজনক একটি শাখা, অনেকে এ শাখায় আসার জন্য তার বিরুদ্ধে অভিযোগ করাতে পারে মূলত তার সর্ম্পকে জোণাল ম্যানেজারসহ সবাই সব কিছু জানে বলে দাবি করেন, ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালকেরা আমাকে ভাল জানেন এবং তাদের আত্বীয় স্বজনেরাও আমার সর্ম্পকে জানা আছে। এ বিষয়ে স্ট্যান্ডার্ড ব্যাংক চৌধুরীহাট শাখার ম্যানেজার অপারেশন এ. কে এম সাইফুদ্দিন বলেন, ম্যানাজারের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এটা সত্য কিনা জানি না, তবে উনি কাজের প্রয়োজনে অফিস স্টাফ সবাইকে চাপে রাখেন এটা হতে পারে,  বাড়ি গাড়ি জমি জমা এটা উনার জন্য স্বভাবিক ব্যাপার কারন উনি যে পরিমান বেতন পান সে টাকা দিয়ে প্রতি বছরও একটি করে বাড়ি কিনতে পারে, দুদকের মামলার বিয়ষটি উনার ব্যক্তিগত বিয়ষ এটা নিয়ে মন্তব্য করার মত কিছু নেই।  এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত আরিফ হোসাইন খান জানান, একটি ব্যাংকের কোন কর্মকর্তা গ্রাহকদের হয়রানি করবে এটা মেনে নেয়া যায় না, যেহেতু গ্রাহকদের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ করা হয়েছে পাশাপাশি সংশ্লিষ্ঠ ব্যাংকেরও দায়িত্বপ্রাপ্তদের জানানো হয়েছে, একটি চেয়ারে ১৩/১৪ বছর কিভাবে থাকে একই চেয়ারে এতদিন কেউ থাকলেও তোন অনিয়ম দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়াটা স্বভাবিক, তারা কি ব্যবস্থা নিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হবে যদিও কোন ব্যবস্থা না নেয় এর পেছনে কারণ কি সেটা বের করে ম্যানেজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী