ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পেকুয়ায় আলোচিত রেখামনি হত্যা মামলা


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ২৭-৩-২০২২ দুপুর ৪:১
কক্সবাজারের পেকুয়ায় রেখামনি নামের সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলার ৮ মাস পেরিয়ে গেলেও বিচার পায়নি তার পরিবার। ২০২১ সালের ২৪ জুলাই রেখামনির নিজ বাড়ী রাজাখালী মিয়ার পাড়া থেকে তুলে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে চলে যায়। ধর্ষণের অপমান সইতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা করে রেখামনি।
 
এ ঘটনায় তার পিতা আইয়ুব আলী বাদী হয়ে ২৭ জুলাই পেকুয়া থানায় তিনজনকে আসামী করে মামলা দায়ের করেন। যার মামলা নং ১২/৮৩।মামলায় ১নং আসামী আবুল কাশেম ও ২নং আসামী আলমগীরকে গ্রেফতার করে পেকুয়া থানা পুলিশ। এরপর দীর্ঘ ৮ মাস পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি মামলার অপর আসামী রবিউল আলম। মামলার চার্জ গঠন না হওয়ায় ৮ মাসেও শুরু হয়নি আলোচিত এ হত্যা মামলার বিচার।
 
রেখামিনির পিতা মামলার বাদী আইয়ুব আলী জানান, মেয়ের হত্যার ৮ মাস পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি মামলার ৩নং আসামী রবিউল আলম। এখনো পর্যন্ত মামলার চার্জশিট পর্যন্ত দেওয়া হয়নি। বরং আসামীদের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সময় মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত। এ নিয়ে আমরা খুবই চিন্তিত। জীবনের ঝুকি নিয়ে চলাচল করছি নিয়মিত। তিনি তার মেয়ের আত্মার শান্তির জন্য অবিলম্বে রবিউল আলমকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
 
রেখামনির মা পারভিন আক্তার জানান, তার মেয়েকে বাড়ি তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বিষ পান করিয়ে নির্মমভাবে হত্যা করে মামলার এজাহার ভুক্ত তিন আসামী। দুই আসামীকে গ্রেফতার হলেও অপর আসামী রবিউল প্রকাশ্যে ঘুরাঘুরি করছে। এবং বিভিন্ন সময় তাদেরকে মামলা তুলে ফেলার জন্য হুমকি দিচ্ছে বলে জানান।
 
মামলার বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা এস আই নাদির শাহ জানান, মামলার তদন্ত চলমান রয়েছে। ৩নং আসামী রবিউল আলম পলাতক রয়েছে। আমাদের গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই আসামী গ্রেফতার করে মামলার চার্জিশিট দিয়ে দিবেন বলেও জানান তিনি।
 
এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। পলাতক আসামী রবিউল আলমকেও খুজা হচ্ছে। শীঘ্রই তাকে আইনের আওতায় আনা হবে। এবং মামলার চার্জশিট প্রদান করা হবে।

এমএসএম / এমএসএম

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা