আশুলিয়ায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনের প্রস্তুতি
আশুলিয়ায় চলছে থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনের প্রস্তুতি। সোমবার বিকাল ৩ ঘটিকার সময় আশুলিয়ার বাইপাইল বি এন সি সি মাঠে বহুল কাক্ষিত এই সমম্মেলন হবে। আশুলিয়া থানা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এম পি। আশুলিয়ায় ২০০৫ সালে নতুন থানার সৃস্টি হলেও র্দীঘ ১৭ বছর এখানে আওয়ামী লীগের কোন থানা কমিটি ছিলো না। তাই গত বছর বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অনুমোদন নিয়ে আশুলিয়া থানা কমিটি করতে একটি আহবায়ক কমিটি গঠিত হয়। তারই ধারা বাহিকতায় আগামী কাল ২৮ মার্চ সোমবার ২০২২ইং বিকালে ঐতিহ্যবাহি এক সম্মেলনের মধ্যে দিয়ে আশুলিয়া থানা আওয়ামী লীগের নতুন কমিটি চুড়ান্ত করা হবে। থানা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সারা আশুলিয়া জুড়ে সাজ সাজ রব সৃষ্টি হয়েছে। নানা রং এর ব্যানার পোষ্টার ফেষ্টুনে ছেয়ে গেছে পুরো আশুলিয়া। আাশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির আহবায়ক মোঃ ফারুক হাসান তুহিন এবং যুগ্ম আহবায়ক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেছেন স্বরণ কালের সর্ব বৃহৎ ও গঠন মুলক একটি সম্মেলনের প্রস্তুতি নেয়া হয়েছে। সাভার উপজেলার আশুলিয়া থানায় বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি হবে স্বচ্ছ দক্ষ পরীক্ষিত এবং ত্যাগী নেত্রীত্ব নিয়ে। সোমবার আশুলিয়া থানা আওয়ামী লীগের সম্মেলন সভার আলোচনায় অংশ নিবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মণি এমপি,সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এমপি মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি,ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহম্মেদ এমপি এবং সাভার আশুলিয়ার গণ মানুষের নেতা ও বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যাস্থাপনা প্রতি মন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি সহ আরো অনেক নেত্রী বৃন্দ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার