টঙ্গীর নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। সোমবার (২১ জুন) দুপুরে টঙ্গী পশ্চিম থানার মুদাফা প্রত্যাশার মাঠের পশ্চিম কোণে তুরাগ নদী থেকে আনুমানিক ৩৩ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার দুপুরে মুদাফা প্রত্যাশার মাঠের পশ্চিম কোণে তুরাগ নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন টঙ্গী পশ্চিম থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার ও পশ্চিম থানার অফিসার ইনচার্জসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি ৩-৪ দিন আগের মৃতদেহ।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, লাশটি নৌ পুলিশের আওতাধীন হাওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন