ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে কাউন্সিলরের বিরুদ্ধে গরীবের টিসিবির পণ্য কালো বাজারে বিক্রির অভিযোগ


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ২৭-৩-২০২২ রাত ৯:২৫

গাজীপুর সিটি করপোরশনের ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা মামুন মন্ডলের বিরুদ্ধে টিসিবির পণ্য কালো বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। 

বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাউন্সিলর মামুন মন্ডলের বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে ওই ওয়ার্ডের বাসিন্দারা।

এর আগে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় সম্প্রতি গুদাম থেকে টিসিবির তেল, চিনি ও ডাল উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় শাহীন নামে এক ব্যবসায়ীকে। অভিযোগ উঠেছে, গ্রেপ্তারকৃত ওই  ব্যবসায়ীর কাছে টিসিবি পণ্য বিক্রিকারী জাহাঙ্গীর ও রফিক কাউন্সিলের সহকারী ও তার মদদপুষ্ট। এ ঘটনার পর থেকে ফুসে উঠেছে স্থানীয়রা। এর প্রতিফলন ঘটেছে মানববন্ধন ও সড়ক অবরোধের মাধ্যমে।

শহরের প্রধান সড়ক জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রথমে মানববন্ধন করে সাধারণ মানুষ। এর কিছুক্ষণ পর মিছিল দিতে দিতে রাস্তায় নেমে বিক্ষোভ করে তারা। এ সময় জনগুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে সদর থানা পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত

দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ