ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আওয়ামী লীগ ইতিহাস বিকৃতির মাধ্যমে জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলতে চায় : মির্জা ফখরুল


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৭-৩-২০২২ রাত ৯:২৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন- স্বাধীনতার ৫০ বছরে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই ইতিহাস বিকৃতি করেছে।

রোববার (২৭ মার্চ) দুপুরে নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।তিনি বলেন, চট্টগ্রাম থেকেই সরকার পতনের অন্দোলন শুরু করতে হবে। ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করেছে আওয়ামী লীগ সরকার । অনতিবিলম্বে জনগণের ভোটের অধিকার দিতে হবে।  

এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ইতিহাসের সত্য কথা বললে আওয়ামী লীগের গা জ্বলে।তাই আমাদের কালুরঘাট যেতে দেয়নি তারা। আমাদের আওয়ামী লীগের লোকজন ভয় পায়। তাই আওয়ামী লীগের প্রশাসন আমাদের কালুরঘাট যেতে দেয়নি।  

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন - বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক, ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন, শহিদ উদ্দিন চৌধুরি এ্যানি, শ্যামা ওবায়েদ, জাফরুল ইসলাম চৌধুরী, আবুল খায়ের, ওয়াদুদ ভুইয়া,গোলাম আকবর খোন্দকার, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহদাত হোসেন, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, ব্যারিস্টার মীর হেলাল, আবু সুফিয়ান, আব্দুল মান্নান, ইয়াছিন চৌধুরী লিটন, গাজী সিরাজ, সৈয়দ আজম উদ্দিন, নগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, বদরুল খায়ের চৌধুরী,শফিকুল ইসলাম রাহী, প্রমুখ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির