ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে ইউএনওর পরিচয়ে চাঁদা দাবি, থানায় অভিযোগ


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৭-৩-২০২২ রাত ৯:৪০
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর) পরিচয়ে মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লক্ষাধিক টাকা জরিমানার হুমকি দিয়ে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। উপজেলার ২নং নেকমরদ ইউনিয়নের ভূক্তভোগী নেকমরদ ইউপি সদস্য দবিরুল ইসলামের সাথে এমন ঘটনা ঘটে।
 
এ বিষয়ে ভূক্তভোগী নেকমরদ ইউপি সদস্য দবিরুল ইসলাম জানান, শনিবার ২৬শে মার্চ দুপুরে ইউএনওর পরিচয়ে আমার ফোনে কল আসলে বলে যে, তোমার ওয়ার্ডে কয়টি মিষ্টির দোকান আছে? তুমি মিষ্টির দোকানে যাও এবং তাহাদের সহিত আমার মোবাইল ফোনে যোগাযোগ করিয়া দাও। আমি তাহার কথামতে ৬টি মিষ্টির দোকানের মালিকের সাথে যোগাযোগ করে দেই। এসময় তাহাদের কল করে বলে যে, ৩০/৪০ হাজার টাকা দাও,আর না দিলে প্রতি দোকানে লক্ষাধিক টাকা জরিমানা করা হবে। এ নিয়ে শনিবার রাতে ইউপি সদস্য দবিরুল ইসলাম বাদী হয়ে অপরিচিত মোবাইল নং উল্লেখ্য করে একটি অভিযোগ দাখিল করে। 
 
এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শেখ (তদন্ত) মুঠোফোনে জানতে চাওয়া হলে,তিনি বলেন,হ্যাঁ এরকম একটি অভিযোগ আমি পেয়েছি,তবে ডিউটি অফিসারের কাছে ছিল কাকে দায়িত্ব দেওয়া হয়েছে তা বলতে পারছিনা।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, আমার পরিচয়ে কেউ চাঁদা দাবি করবে এটা মেনে নেওয়ার মতো নয়। ভুয়া ইউএনও সেজে যে চাঁদা দাবি করেছে তাদের আইনের আওতায় আনার জন্য থানা পুলিশ কে আমি নিদের্শ দিয়েছি।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন