ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

৩৬ বছর পর বিশ্বকাপে, কোচ বললেন ‘দেশ হিসেবে এটাই চেয়েছি’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৩-২০২২ দুপুর ১০:৫৪

কম সময় তো আর না। ৩৬ বছরের অপেক্ষা। এই লম্বা সময়টাতে বিশ্বকাপ খেলতে পারেনি কানাডা। অবশেষে এই অপেক্ষার অবসান হয়েছে। কাতার বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে দেশটি। এরপর স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ভেসে গেছেন কানাডার কোচ জন হের্ডম্যান।

রোববার রাতে জ্যামাইকার বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে কানাডা। এই জয়ের পর তারা পৌঁছে গেছে বিশ্বকাপে। সর্বশেষ ১৯৮৬ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিয়েছিল দেশটি। ম্যাচশেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে আবেগী হয়ে পড়েছেন দলটির কোচ হের্ডম্যান।

নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না। আমি এই বিশ্বাসটা ছড়িয়ে দিয়েছি কিন্তু যখন এটা সত্যিই ঘটে গেল, ভাষা হারিয়ে ফেলেছি।’ 

‘কানাডিয়ান...আমরা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিতেছি, আমাদের ছেলে আলফানসো ডেভিস বায়ার্ন মিউনিখে খেলে, আমাদের অনেক ছেলেরা ইউরোপের শীর্ষস্তরে খেলে। এখন আমাদের এমন কানাডিয়ান আছে, যারা বিশ্বকাপ খেলতে যাবে।’

নিজেদের ফুটবল দেশ হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কানাডা, এমনটাই জানাচ্ছেন কোচ, ‘আমরা এমন একটা ফুটবলের দেশ, যারা সারাজীবন এটাই চেয়েছে। আমরা এই সম্মানটুকু চেয়েছি। এটা চেয়েছি মানুষ বিশ্বাস করুক কানাডা ফুটবলের দেশ, সেটা প্রমাণও করে দিয়েছি।’

হের্ডম্যান অবশ্য বলছেন, এখানে কেবলই শুরু হলো, ‘আমরা আসছি। এখানে কেবল শুরুটা পেলাম। কোচ হিসেবে এটা কত আনন্দের ব্যাপার! আমি এখানে থাকা প্রত্যেকের জন্য গর্বিত।’

এমএসএম / এমএসএম

যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি

দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি

১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল

অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ

ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা

টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর

সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প

সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য